Haroa TMC Leader: হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ | Adivasi Community Protests Against TMC Leader in Haroa, Demands Arrest Over Cut Money Allegations
কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতাকে গ্রেফতারির দাবিতে বিক্ষোভ। হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভে দেখাল আদিবাসী সমাজ। হাড়োয়া থানার হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের ভিগেরআটি এলাকার ঘটনা। স্থানীয় আদিবাসী সমাজের মানুষের অভিযোগ, এলাকার তৃণমূলের বুথ সভাপতি সিরাজ মোল্লা দীর্ঘদিন আদিবাসী সম্প্রদায়ের ওপর অত্যাচার চালিয়েছে। প্রায় ৪০ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ উঠেছে। মূলত, এরই প্রতিবাদে হাতে তির ধনুক এবং ঝাঁটা নিয়ে অভিযুক্ত তৃণমূল নেতা সিরাজ মোল্লার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় আদিবাসী সমাজ।