Iran-US Conflict: যুদ্ধ থামাতে রাজি হল ইরান-আমেরিকা, কাতারেই হরমুজ প্রণালী নিয়ে 'ডিল' হবে? | Iran US Ceasefire Talks: Will a Qatar Talk Finally Ease Tension Between 2 Country - 24 Ghanta Bangla News
Home

Iran-US Conflict: যুদ্ধ থামাতে রাজি হল ইরান-আমেরিকা, কাতারেই হরমুজ প্রণালী নিয়ে ‘ডিল’ হবে? | Iran US Ceasefire Talks: Will a Qatar Talk Finally Ease Tension Between 2 Country

Spread the love

 ওয়াশিংটন: ইরান-আমেরিকার সংঘাত নিয়ে উদ্বেগে গোটা বিশ্ব। কখন যে যুদ্ধ শুরু যাচ্ছে, তা কেউ বলতে পারছে না। সম্প্রতিই শান্তি চুক্তি স্বাক্ষরের পরও গত সপ্তাহে নতুন করে সংঘর্ষ শুরু হয় ইরান ও আমেরিকার মধ্যে। দুই দেশ একে অপরের ঘাড়েই দোষ চাপিয়েছে। এবার ফের একবার আমেরিকা ও ইরান একে অপরের উপরে হামলা থামাতে সম্মতি জানাল। আগামী মঙ্গলবার কাতারে মুখোমুখি হবে দুই দেশ।

অ্যাক্সিওসের রিপোর্ট অনুযায়ী, হরমুজ প্রণালী নিয়ে বিরোধ মেটাতে এবং সংঘর্ষ থামাতে ফের আলোচনায় বসতে রাজি হয়েছে। মঙ্গলবার কাতারের দোহায় এই বৈঠক হবে। আপাতত দুই দেশই সামরিক অভিযান বন্ধ রাখতে রাজি হয়েছে।

মনে করা হচ্ছে, হরমুজ প্রণালী ও তার নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের মধ্যে যে উত্তেজনা-বিরোধ তৈরি হয়েছে, তার সমাধান নিয়েই আলোচনা করবে আমেরিকা ও ইরান। এছাড়া গত ১৭ জুন সাক্ষরিত ১৪ পয়েন্টের মউয়ের কাঠামো নিয়েও দুই দেশ আলোচনা করবে। আপাতত হরমুজ প্রণালী দিয়ে কোনও দেশের জাহাজের চলাচলেই সমস্যা হবে না।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার হরমুজ প্রণালী দিয়ে যাওয়া একটি কার্গো ভেসেলে ড্রোন দিয়ে হামলা করে ইরান। এরপরই পাল্টা জবাবে ইরানের একাধিক গুরুত্বপূর্ণ অঞ্চলে গোলাবর্ষণ শুরু করে আমেরিকা। চুপ থাকেনি ইরানও। রবিবার ভোরেও বাহরিন ও কুয়েতে মার্কিন সেনাঘাঁটিতে ড্রোন ও মিসাইল দিয়ে হামলা চালায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও হুমকি দিয়েছিলেন যে আমেরিকা সামরিক অভিযান আরও বাড়াতে পারে। আর সেটা যদি হয়, তাহলে ইরানের অস্তিত্ব থাকবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *