সোমবার ইউসিসি বিল আকারে বিধানসভায় পেশ হচ্ছে না: সূত্র | West Bengal Government Likely to Form UCC Committee Before Introducing Uniform Civil Code Bill - 24 Ghanta Bangla News
Home

সোমবার ইউসিসি বিল আকারে বিধানসভায় পেশ হচ্ছে না: সূত্র | West Bengal Government Likely to Form UCC Committee Before Introducing Uniform Civil Code Bill

Spread the love

সোমবার ইউসিসি বিল আকারে বিধানসভায় পেশ হচ্ছে না।

পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে ইউসিসি বিলের রূপরেখা কি হওয়া উচিত, তা নিয়ে একটি কমিটি গঠন করা হতে পারে বলে প্রশাসন সূত্রে খবর।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিবৃতি দিয়ে এই কমিটি গঠনের কথা ঘোষণা করবেন বলেই খবর।

সূত্রের খবর, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইকে চেয়ারম্যান করে এই কমিটি গঠন করা হতে পারে।

বিরোধী থেকে শুরু করে বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত বিশিষ্টদের পরবর্তী ক্ষেত্রে এই কমিটির সঙ্গে যুক্ত করা হবে।

উত্তরাখন্ডে ইউসিসি বিল তৈরি সময়ও একই পদ্ধতিতে এগিয়েছিল সরকার।

সেখানকার কমিটির দায়িত্বে ছিলেন বিচারপতি রঞ্জনা প্রসাদ দেশাই।

সূত্রের খবর, তার সঙ্গে রাজ্য সরকারের প্রাথমিক আলোচনা হয়েছে।

সোমবার আরও এক দফা আলোচনার পর কমিটির চেয়ারম্যানের নাম চূড়ান্ত করা হবে।

সরকারি সূত্রে খবর এই বিল আনার ক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতা আছে।

সে কারণেই সরকার ধীরে চলো নীতিতে সতর্ক হয়ে পদক্ষেপ করতে চাইছে।

বিভিন্ন অংশের মানুষের সঙ্গে কথা বলে তাদের মতামতের ভিত্তিতে এই বিল প্রস্তুত করা হবে এমনটাই সূত্রের দাবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *