দোকানে বেচাকেনার ফাঁকেই শিল্প সৃষ্টির নেশায় লক্ষ্মণ
কাঠের তৈরি বফর্স কামান, যুদ্ধ বিমান রাফাল, এফ-১৬, অ্যাপাচে হেলিকপ্টার থেকে ঢেঁকি, তাজমহল কী নেই! এমনকি ইসরোর বিজ্ঞানীদের সাফল্যকে সম্মান জানিয়ে চন্দ্রযান-৩ তৈরি করেছেন লক্ষ্মণ। সামনেই রথযাত্রা। তাই এখন রথ ও জগন্নাথ দেবের মূর্তি তৈরিতে ব্যস্ত তিনি। রথযাত্রা মিটলেই হাওড়া ব্রিজ তৈরির পরিকল্পনা রয়েছে তাঁর। জানালেন লক্ষ্মণ।