Rishra Double Death: জোড়া মৃত্যুতে শোরগোল রিষড়ায়! পরকীয়ার জেরে খুন স্ত্রী, সন্ধ্যায় কলকাতা মেট্রোয় ঝাঁপ স্বামীর | Husband kills wife, then takes own life on the Metro; double death in Rishra sparks massive sensation - 24 Ghanta Bangla News
Home

Rishra Double Death: জোড়া মৃত্যুতে শোরগোল রিষড়ায়! পরকীয়ার জেরে খুন স্ত্রী, সন্ধ্যায় কলকাতা মেট্রোয় ঝাঁপ স্বামীর | Husband kills wife, then takes own life on the Metro; double death in Rishra sparks massive sensation

Spread the love

ব্যাপক শোরগোল এলাকায় Image Credit: TV 9 Bangla

রিষড়া: সন্দেহ, পরকীয়া, সম্পর্কের টানাপোড়েন আর পরিশেষে মৃত্যু! প্রথমে স্ত্রী, আর সন্ধ্যায় স্বামী। চাঞ্চল্যকর ঘটনায় জোর শোরগোল রিষড়ায়। শনিবার সকালে রিষড়ায় উদ্ধার হয়েছিল স্ত্রীর গলাকাটা দেহ। কিন্তু খোঁজ মিলছিল না স্বামীর। সন্দেহ গিয়ে পড়েছিল তাঁর উপরেই। খোঁজও চলছিল। এরইমধ্যে আবার কলকাতা মেট্রোতে এক আত্মহত্যার চেষ্টার খবরও সামনে আসে। বেশ কিছুক্ষণ ট্রেন চলাচলে সমস্যাও তৈরি হয়। ঘটনায় বেলগাছিয়ার। কিছু সময়ের মধ্যেই জানা যায় মারা গিয়েছেন এক যুবক। কিন্তু তখনও যোগটা স্পষ্ট হয়নি। সন্ধ্যা গড়াতেই মিলে গেল রিষড়া আর বেলগাছিয়ার ঘটনা। 

শনিবার সকালে রিষড়ায় যে গৃহবধূর দেহ উদ্ধার হয়েছিল তাঁর বাড়ি রিষড়া থানার অন্তর্গত ৩ নম্বর নতুনগ্রাম এলাকায়। মনিকা ওঝা সরকার নামে ৩২ বছরের ওই মহিলার পরিবারের সদস্যদের অভিযোগ, বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে তাঁর স্বামীই এই কাজ করেছেন। রিষড়া থানায় অভিযোগও দায়ের করে মনিকার পরিবারের সদস্যরা। তাঁর পর থেকেই পুরোদমে খোঁজ শুরু করেছিল পুলিশ। এ নিয়ে যখন শোরগোল চলছে তখনই এল দীপঙ্কর সরকার নামে এক যুবকের মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যার খবর। ঘটনাচক্রে জানা যায় যুবকই মনিকার স্বামী। খবর চাউর হতেই রীতিমতো শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। 

রিষড়ায় তিন নম্বর গভঃ কলোনী প্রাথমিক স্কুলের পাশে ভাড়া বাড়িতে ছয় বছরের মেয়েকে নিয়ে দীর্ঘদিন থেকেই ছিলেন মনিকা। স্বামী থাকতেন দিল্লিতে। এরইমধ্যে শুক্রবার রিষড়ার বাড়িতে ফিরে আসেন দীপঙ্কর। কিন্তু কে জানতো তারপরই বাড়িতে ঘটে যাবে একের পর এক অঘটন। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে তাঁদের ঘর থেকে প্রচণ্ড চিৎকারের শব্দ পান প্রতিবেশীরা। কিন্তু শনিবার সকালে কোনও সাড়া শব্দ না পাওয়াতেই সন্দেহ ক্রমেই তীব্র হয়। গেটের তালা ভেঙে দরজা খুলে দেখা যায় মনিকার গলাকাটা মৃতদেহ বিছানায় পড়ে। পাশে মেয়ে আছে শুয়ে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *