NCERT-র পাঠ্যবইয়ে এ বার ‘সার’, নির্বাচন কমিশন প্রশংসা করলেও সমালোচনা বিরোধীদের
এনসিইআরটি–র নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইয়ে এ বার ‘সার’। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) বিষয়টি পাঠ্যপুস্তকে তুলে ধরায় প্রশংসা করেছে নির্বাচন কমিশন। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিজেপি-ও। তবে সমালোচনায় মুখর হয়েছে একাধিক বিরোধী রাজনৈতিক দল।