নাবালিকার সঙ্গে বিয়ে দেওয়ার দাবিতে আজব কাণ্ড ‘পাগল প্রেমিক’-এর
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তপনের এক নাবালিকার সঙ্গে দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক আছে ওই যুবকের। তার সঙ্গেই তাঁর বিয়ে দিতে হবে বলে দাবি করেন কুমারগঞ্জ ব্লকের কালাইডাঙ্গা গ্রামের বাসিন্দা সুব্রত মুর্মু (২১)। ওই দাবি করে, বৃহস্পতিবার রাতে, সাফানগর গ্রাম পঞ্চায়েতের এলেন্দারি গ্রামের একটি মোবাইল টাওয়ারে উঠে পড়েন তিনি। সকাল থেকেই সুব্রতকে দেখতে না তাঁর খোঁজ শুরু করেন বাড়ির লোকজন। এর পরে শুক্রবার দুপুরে ওই মোবাইল টাওয়ারে তাঁকে দেখতে পান এলাকার লোকজন। তখনও তাঁদেরকে প্রেমিকাকে সামনে এনে বিয়ের দাবি জানান ওই যুবক। কথা বলে তাঁকে নামানোর চেষ্টাও করেও ব্যর্থ হন তাঁরা। প্রেমিকাকে নিয়ে এসে বিয়ের ব্যবস্থা না করলে নামবেন না বলে জানিয়ে দেন তিনি। পরে খবর খবর পেয়ে সেখানে আসেন কুমারগঞ্জ থানার বিশাল পুলিশ ও দমকল কর্মীরা। মাইকে যুবককে নেমে আসার জন্য অনুরোধ জানানো হয়। অবশেষে প্রায় ২২ ঘন্টা পরে নিজে থেকেই টাওয়ার থেকে নেমে আসেন ওই যুবক।