বালি মাফিয়াদের দৌরাত্ম্য, অভিযোগ পাওয়া মাত্রই অ্যাকশনে মন্ত্রী শঙ্কর ঘোষ
শুক্রবার ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা এলাকা পরিদর্শনে যান মন্ত্রী শঙ্কর ঘোষ। বেহাল রাস্তা সংস্কারের আশ্বাস দেন তিনি। সেই সময় স্থানীয় কয়েকজন মন্ত্রীকে জানান, ভারী ডাম্পার দিনরাত চলাফেরা করে এলাকায়। বালি মাফিয়াদের ভয় রয়েছে এলাকার মানুষের মধ্যে। বিষয়টি শোনামাত্রই পুলিশকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, ‘বিষয়টা আপনি দেখে নেবেন। সেকেন্ড টাইম এই নিয়ে আমি বলতে আসবো না।’ এ দিন ঠিক কী বললেন মন্ত্রী শঙ্কর ঘোষ? দেখুন ভিডিয়োয়।