তৃণমূলের শহিদ দিবসে কী কী নিয়ম মানতে হবে? বলে দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা | Minister Agnimitra Paul Says Mamata Banerjee Can Hold July 21 Shahid Diwas, Subject to Rules - 24 Ghanta Bangla News
Home

তৃণমূলের শহিদ দিবসে কী কী নিয়ম মানতে হবে? বলে দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা | Minister Agnimitra Paul Says Mamata Banerjee Can Hold July 21 Shahid Diwas, Subject to Rules

Spread the love

২১ জুলাই ধর্মতলাতেই তৃণমূলের ‘শহিদ দিবস’ পালন করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বললেন, “কেউ তো বারণ করেনি। করতেই পারেন। কিন্তু, সরকারের নিয়ম মেনে করতে হবে। রাস্তা বন্ধ করে, জোরে লাউডস্পিকার চালিয়ে, মানুষকে বিরক্ত করে করা যাবে না। সবাই তো আপনার দলের নয়। যাঁরা আপনার দলকে সমর্থন করেন না, আপনি তাঁদের বিরক্ত করবেন কেন?”

এরপরই তিনি বলেন, “যে সরকারকে আপনারা ১৫ বছর দেখেছেন, আমরা ওই সরকার নই। সেইসময় বিধানসভার বিরোধী দলনেতাকে সবকিছুতে হাইকোর্টে ছুটতে হয়েছিল অনুমতির জন্য। আমরা সেই সরকার নই। আমরা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সিপিএম, কংগ্রেসের মুখ বন্ধ করে রাজনীতি করতে আসিনি। আমরা শক্তিশালী বিরোধী চাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *