স্কুলের জায়গা দখল করে প্রাসাদোপম বাড়ি তৈরির অভিযোগ, তৃণমূল নেতাকে নোটিস ধরালেন বিডিও - 24 Ghanta Bangla News
Home

স্কুলের জায়গা দখল করে প্রাসাদোপম বাড়ি তৈরির অভিযোগ, তৃণমূল নেতাকে নোটিস ধরালেন বিডিও

Spread the love

স্থানীয়দের দাবি, সব জেনেশুনেও ভয়ে স্থানীয়েরা এত দিন অভিযোগ জানানোর সাহস পাননি। দাপুটে ওই দম্পতির বিরুদ্ধে পদক্ষেপ করার সাহস দেখায়নি ব্লক প্রশাসনও। তবে রাজ্যে পালাবদলের পরে গত ১৬ জুন নোটিস দিয়ে গৌরকে ওই জমির মালিকানা সংক্রান্ত নথি জমা করার নির্দেশ দেন রানিবাঁধ ব্লকের বিডিও। সেই নোটিসের ভিত্তিতে ২২ জুন গৌর স্থানীয় ব্লক ভূমি সংস্কার দপ্তরে মালিকানা সংক্রান্ত নথি জমা করেন। সেই নথিতে ওই তৃণমূল নেতা জমির মালিকানা প্রমাণ করতে পারেননি বলে জানা গিয়েছে। এর পরেই ২৩ জুন নোটিস দিয়ে সরকারি জমির উপর তৈরি বাড়ি খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। নোটিসে সাত দিন পরে বাড়িটি ভেঙে সরকারি ওই জমির দখল নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। নোটিস পেতেই পরিবার নিয়ে এলাকা থেকে বেপাত্তা হয়ে গিয়েছেন অভিযুক্ত ওই তৃণমূল নেতা। সরকারি জমি পুনরুদ্ধারে প্রশাসনিক এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন এলাকার মানুষ। বিজেপিও প্রশাসনিক এই পদক্ষেপের প্রশংসা করেছে। তৃণমূল নেতৃত্বের দাবি, সরকারি জায়গায় পাট্টা না পেলে কেউ বাড়ি নির্মাণ করতে পারে না। এ ক্ষেত্রে প্রশাসন পদক্ষেপ করলে তাঁদের কিছু করার নেই।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *