পশ্চিমবঙ্গে আসছে নিজস্ব এনডিআরএফ রিজার্ভ ফোর্স! ঘোষণা দিলীপের - 24 Ghanta Bangla News
Home

পশ্চিমবঙ্গে আসছে নিজস্ব এনডিআরএফ রিজার্ভ ফোর্স! ঘোষণা দিলীপের

Spread the love

পশ্চিম মেদিনীপুর: প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় এবার নতুন পদক্ষেপ (NDRF)নিতে চলেছে বাংলার গেরুয়া সরকার। রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন ২০০ জনের একটি বিশেষ…

পশ্চিম মেদিনীপুর: প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় এবার নতুন পদক্ষেপ (NDRF)নিতে চলেছে বাংলার গেরুয়া সরকার। রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন ২০০ জনের একটি বিশেষ রিজার্ভ ফোর্স গঠনের, যা এনডিআরএফের আদলে কাজ করবে। এই টিমগুলো সুন্দরবন, কলকাতা ও উপকূলীয় এলাকায় মোতায়েন করা হবে।দিলীপ ঘোষ বলেন, “পূর্ববর্তী সরকার ১৫ বছর ক্ষমতায় থেকেও একটি এনডিআরএফ টিম গঠন করতে পারেনি।

প্রতি বছর ঘূর্ণিঝড় আঘাত হানত, অথচ রাস্তা পরিষ্কার করতে ওড়িশা থেকে টিম আসার অপেক্ষায় থাকতে হতো। এখন আমরা নিজস্ব প্রস্তুতি নিচ্ছি।” তিনি আরও যোগ করেন, “আমরা এই প্রস্তুতি নিচ্ছি যাতে দুর্যোগের সময় আর অন্য রাজ্যের ওপর নির্ভর করতে না হয়। সুন্দরবন, কলকাতাসহ উপকূলবর্তী এলাকাগুলোতে এই টিম দ্রুত মোতায়েন করা যাবে।” এই ঘোষণা রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনায় একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

আরও দেখুনঃ বাংলায় চালু হচ্ছে UCC! এক ধাক্কায় বদলে যাচ্ছে কোন কোন নিয়ম? জানুন বিস্তারিত

পশ্চিমবঙ্গ ঘূর্ণিঝড়, বন্যা ও অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়ের জন্য পরিচিত। অতীতে দেখা গেছে, দুর্যোগের সময় কেন্দ্রীয় বাহিনী আসতে দেরি হলে স্থানীয়ভাবে উদ্ধারকাজ ব্যাহত হয়। নতুন এই রিজার্ভ ফোর্স গঠিত হলে সেই সমস্যা অনেকাংশে কমবে বলে আশা করা হচ্ছে।তারাতলার ঘটনা নিয়েও কথা বলেছেন দিলীপ ঘোষ। গত ২৪ জুন তারাতলায় নির্মাণাধীন একটি গুদামের ছাদ ধসে পড়ার ঘটনায় তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিমের বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, “তৃণমূলের সঙ্গে ঝগড়া করার কোনো আগ্রহ আমাদের নেই।

একটা বড় দুর্ঘটনা ঘটেছে। যারা দায়ী, তাদের বিরুদ্ধে তদন্ত হবে এবং শাস্তি হবে।” দিলীপ ঘোষের বক্তব্যে অতীত সরকারের সমালোচনা থাকলেও বর্তমান প্রস্তুতির ওপর বেশি দিয়েছেন তিনি। রাজ্যের উপকূলীয় এলাকাগুলোতে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবসময় থাকে। বিশেষ করে সুন্দরবন অঞ্চল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সেখানকার মানুষ দ্রুত উদ্ধার ও ত্রাণের জন্য নতুন বাহিনীর দিকে তাকিয়ে আছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *