দায়িত্ব নিয়েই বড় পদক্ষেপ! ফের চালু হচ্ছে ভারতের পর্যটন ভিসা - 24 Ghanta Bangla News
Home

দায়িত্ব নিয়েই বড় পদক্ষেপ! ফের চালু হচ্ছে ভারতের পর্যটন ভিসা

Spread the love

ঢাকা: ভারতের নতুন হাইকমিশনার হিসেবে আনুষ্ঠানিকভাবে ঢাকা মিশনের দায়িত্ব গ্রহণ করলেন দীনেশ ত্রিবেদী। বৃহস্পতিবার বঙ্গভবনে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তিনি তাঁর পরিচয়পত্র পেশ করেন।…

ঢাকা: ভারতের নতুন হাইকমিশনার হিসেবে আনুষ্ঠানিকভাবে ঢাকা মিশনের দায়িত্ব গ্রহণ করলেন দীনেশ ত্রিবেদী। বৃহস্পতিবার বঙ্গভবনে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তিনি তাঁর পরিচয়পত্র পেশ করেন। আর দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই বাংলাদেশিদের জন্য এক বড়সড় সুখবর শোনালেন তিনি। আগামী ২৮ জুন থেকে ফের বাংলাদেশিদের জন্য ভারতের পর্যটন ভিসা (Tourist Visa) চালু হওয়ার কথা ঘোষণা করেছেন নতুন হাইকমিশনার। উল্লেখযোগ্য বিষয় হল, ভারত সরকারের তরফে দীনেশ ত্রিবেদীকে কেন্দ্রীয় পূর্ণমন্ত্রীর (ক্যাবিনেট মন্ত্রী) মর্যাদাও দেওয়া হয়েছে। (India Tourist Visa for Bangladesh)

বৃহস্পতিবার ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে পর্যটন ভিসা চালুর এই ঘোষণা করেন দীনেশ ত্রিবেদী। তিনি জানান:

আগামী ২৮ জুন থেকে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনা, দেশের সব ক’টি ভারতীয় ভিসা কেন্দ্র থেকে একযোগে পর্যটন ভিসা দেওয়ার কাজ শুরু হবে।

বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে আসার সময়ই তিনি দুই দেশের নাগরিকদের যাতায়াতের ক্ষেত্রে ভিসার গুরুত্ব ও প্রয়োজনীয়তা গভীরভাবে উপলব্ধি করেছেন।

মূলত দুই প্রতিবেশী দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক ও আরও মজবুত করার লক্ষ্যেই এই ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রায় দুই বছর পর খুলছে দরজা

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ অগাস্টের গণ-অভ্যুত্থান এবং তৎপরবর্তী রাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য পর্যটন ভিসা পরিষেবা পুরোপুরি বন্ধ রেখেছিল ভারত। প্রায় দুই বছরের দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সেই জট কাটতে চলেছে, যা সাধারণ নাগরিক, চিকিৎসাপ্রার্থী ও পর্যটকদের জন্য অত্যন্ত স্বস্তিদায়ক।

পাচ্ছেন ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা

দীনেশ ত্রিবেদীর এই নিয়োগের ক্ষেত্রে আরও একটি তাৎপর্যপূর্ণ বিষয় হল তাঁর পদমর্যাদা। বুধবার ভারত সরকারের জারি করা এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকায়

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *