Annapurna Yojana status check: অন্নপূর্ণার স্টেটাস চেক করলে কী দেখাচ্ছে? আপনি কি আদৌ ৩০০০ টাকা পাবেন? | Annapurna Yojana Update: Will You Get Rs 3,000 Under Annapurna Yojana? Check Your Application Status Now - 24 Ghanta Bangla News
Home

Annapurna Yojana status check: অন্নপূর্ণার স্টেটাস চেক করলে কী দেখাচ্ছে? আপনি কি আদৌ ৩০০০ টাকা পাবেন? | Annapurna Yojana Update: Will You Get Rs 3,000 Under Annapurna Yojana? Check Your Application Status Now

Spread the love

কলকাতা: রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসতেই চালু হয়েছে অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana)। ইতিমধ্য়েই রাজ্যের বহু মহিলা এই স্কিমে আবেদন করেছেন। মাসে মাসে তিন হাজার টাকা করে দেওয়া হবে বৈধ উপভোক্তাদের। জুন মাস থেকে এই স্কিম চালু হয়েছে, অনেকে প্রথম মাসে টাকাও পেয়েছেন। জুলাই মাসের শুরুতে অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় কিস্তি আসার কথা। তবে অনেকেই বুঝতে পারছেন না যে অন্নপূর্ণা যোজনার টাকা আসবে কি না। কীভাবে অন্নপূর্ণা যোজনার স্টেটাস চেক করবেন?

 অনলাইনে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে স্টেটাস চেক করা যাবে যে আপনি অন্নপূর্ণা যোজনার টাকা এই মাসে পাবেন কি না। এর জন্য- 

  • প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের সোশ্য়াল সিকিউরিটি পোর্টাল খুলতে হবে।
  • হোমপেজে স্পেশালাইজড ট্র্যাকিং বাটন থাকবে, যা সরাসরি অন্নপূর্ণা যোজনার পোর্টালের ড্যাশবোর্ডে নিয়ে যাবে।
  • এবার ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্টেটাস বা ট্র্যাক অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করুন।
  • এর পরে অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার, রেজিস্টার্ড মোবাইল নম্বর ও আধার নম্বর বসাতে হবে।
  • এবার ক্যাপচা কোড দিলেই সার্চ বা চেক স্টেটাস অপশন আসবে। সেখানে ক্লিক করলেই দেখা যাবে যে আপনার আবেদন গৃহীত হয়েছে কি না এবং আপনি টাকা পাবেন কি না।

কোন স্টেটাসের অর্থ কী?

অ্যাপ্রুভড/ভেরিফায়েড– যদি অ্যাপ্রুভড দেখায়, তার অর্থ আপনার জমা দেওয়া নথি স্থানীয় কর্তৃপক্ষ ভেরিফাই বা যাচাই করে নিয়েছে।

পেমেন্ট প্রসেসড– যদি পেমেন্ট প্রসেসড দেখায়, তাহলে বুঝবেন ডিবিটি-র মাধ্যমে আপনার অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে।

পেন্ডিং ভেরিফিকেশন- পেন্ডিং ভেরিফিকেশনের অর্থ হল এখনও আপনার আবেদন যাচাই হয়নি। প্রশাসনিক স্তরে এখনও আপনার ডকুমেন্ট যাচাই করা হচ্ছে। এক্ষেত্রে আপনি স্থানীয় বিডিও বা এসডিও-র কাছে যেতে পারেন।

রিজেক্টেড–  যদি রিজেক্টেড দেখায়, তার অর্থ আপনার আবেদন কোনও কারণে বাতিল হয়ে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *