বুদিমিরের গোলে বিশ্বকাপে অক্সিজেন পেল ক্রোয়েশিয়া, লড়াই করেও বিদায় পানামার
বিশ্বকাপের প্রথম ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ালেন লুকা মদ্রিচরা। মঙ্গলবার গ্রুপ ‘L’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে পানামাকে ১-০ গোলে হারিয়ে অক্সিজেন পেল ক্রোয়েশিয়া। একমাত্র গোল করে দলকে জেতালেন আন্তে বুদিমির। চলতি বিশ্বকাপের নকআউটে যাওয়ার আশা বেঁচে রইল ক্রোয়েশিয়ার। ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপে সেমি ফাইনালে পৌঁছেছিল তারা। ৪০ বছর বয়সি লুকা মদ্রিচের শেষ বিশ্বকাপেও তাই নজর কাড়তে মরিয়া ক্রোয়েশিয়া। দারুণ লড়াই করেও পরপর দুই ম্যাচ হারায় বিশ্বকাপ থেকে ছিটকে গেল পানামা।