CM-এর সঙ্গে দেখা, মেয়ের খুনে বিচার চান তমন্নার মা
সূত্রের খবর, সেখানে তদন্তকারীদের সঙ্গেও তাঁর কিছু কথা হয়েছে। সিপিএম নেত্রী মীনাক্ষী বলেন, ‘গত ১৫ বছরে বহু অত্যাচার হয়েছে সাধারণ মানুষ উপরে। খুনও হয়েছেন অনেকে। আমরা বিচারের দাবি জানিয়েছি মুখ্যমন্ত্রীর কাছে। তমন্নার মা, আরজি করের নির্যাতিতার মা–সহ অসহায় পরিবারগুলি যাতে দ্রুত বিচার পায়, এটাই আমাদের দাবি।’