রোনাল্দোর কামব্যাকে পর্তুগালের ৫, উজ়বেকিস্তানকে উড়িয়ে জয়ে মেন্ডিসরা
কঙ্গোর বিরুদ্ধে ড্র করার পর পর্তুগাল দলের থেকেও বেশি কটাক্ষ হয়েছিল ক্রিস্তিয়ানো রোনাল্দোকে নিয়ে। তিনি গোল পাননি যে শুধু নন, তিনি একাধিক গোলের সুযোগও মিস করেন। অন্যদিকে লিওনেল মেসি পরপর দুই ম্যাচে গোল করায় রোনাল্দোকে আরও সহজে কাঠগড়ায় তোলা হচ্ছিল। কিন্তু কথায় আছে না, বড় প্লেয়ারদের কামব্যাকের জন্য একটা গোলই যথেষ্ট। সেটাই করে দেখালেন ক্রিস্তিয়ানো রোনাল্দো। উজ়বেকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমে তিনি জো়ডা গোল শুধু করলেন না, নুনো মেন্ডেসের গোলের সময়ে বুদ্ধির পরিচয় দিলেন।
মঙ্গলবার রাত সাড়ে ১০টায় শুরু হওয়া ম্যাচের প্রথমার্ধে উজ়িবেকিস্তানের জালে তিনটি গোল জড়িয়েছে পর্তুগিজরা। যার দুটি ক্রিস্তিয়ানো রোনাল্দোর। এই গোল করে তিনি একাধিক রেকর্ড গড়েছেন। বিশ্বকাপে মোট গোলের দিক থেকে অনেকটা পিছিয়ে থাকলেও পর্তুগালের হয়ে সবচেয়ে বেশি বিশ্বকাপ গোল করলেন, পাশাপাশি তিনি ছয়টি আলাদা বিশ্বকাপে গোল পেলেন।
হিউস্টনে ম্যাচ শুরুর পর থেকে চাপ বজায় রাখতে শুরু করে পর্তুগাল। উজ়বেকিস্তানের বক্সেই ঘোরাফেরা করেন পর্তুগালের প্লেয়াররা। ম্যাচ শুরুর চার মিনিটের মধ্যে দুটি সহজ সুযোগ নষ্টও করে তারা। তৃতীয় মিনিটে বক্সের ভেতর ভিতিনহার থেকে বল নিয়ে ব্রুনো ফার্নান্ডেজ় ড্রিবলিং করে শট নিতে গিয়ে মিস করেন। এর এক মিনিট পরে বাঁদিক থেকে নুনো মেন্ডেসের ক্রস থেকে গোল করার সুযোগ এসেছিলেন রোনাল্দোর সামনে। শুধু পা ছোঁয়াতে হতো তাঁকে। কিন্তু একটুর জন্য তিনি বলের নাগাল পাননি। এই গোলটা না পাওয়ায় স্বাভাবিকভাবেই সকলে হতাশ হয়েছিলেন, কিন্তু সেই হতাশা বেশিক্ষণ স্থায়ী হয়নি।
ম্যাচের ষষ্ঠ মিনিটে গোল করেন রোনাল্দো। রাইট ব্যাক পজিশন থেকে জোয়াও কানসেলোর বল নিয়ে উঠে রোনাল্দোকে ক্রস দেন। তিনি নিয়ার পোস্টের কাছে ছুটে গিয়ে বলে সরাসরি শট নিয়ে জালে জড়িয়ে দেন। তাঁর গতির সঙ্গে পাল্লা দিয়ে নিজের পজিশন ঠিক করতে পারেননি উজ়বেকিস্তানের গোলকিপার আবদুভোখিদ নেমাতভ।
১৭ তম মিনিটে ফ্রিকিক থেকে দলের স্কোর ২-০ করেন নুনো মেন্ডেস। এখানে গোলটা মেন্ডেস পেলেও নেপথ্যে ছিল রোনাল্দোর বুদ্ধি। ডি বক্সের ঠিক বাইরে ফ্রি কিক পায় পর্তুগাল। উজ়বেকিস্তান মানবপ্রাচীর তৈরি করে। ফ্রি কিকের জন্য দাঁড়িয়েছিলেন রোনাল্দো, ভিতিনহা ও নুনো মেন্ডেস। সবাই ধরেই নিয়েছিল ফ্রি কিক থেকে রোনাল্দোই শট নেবেন। রোনাল্দোর দাঁড়ানো দেখে সেটাই মনে হয়েছিল অনেকের। সেটা ভেবে উজ়বেকিস্তান পোস্টের বাঁদিকে ওয়াল সেট করে এবং গোলকিপার ডানদিকে থাকেন। যেহেতু রোনাল্দো ডান পায়ের তাই এইভাবে ওয়াল সাজায় উজ়বেকিস্তান। কিন্তু সবাইকে চমকে দিয়ে শটটি নেন মেন্দেস। তার বাঁ পায়ের কার্লিং শটে চমৎকারভাবে বল জালে জড়ায়। পুরো উজ়বেকিস্তান ডিফেন্সের দাঁড়িয়ে থাকা ছাড়া করার কিছু ছিল না।
RONALDO x SIUUU! pic.twitter.com/jl7P753dHJ
— World Cup 2026 (@WorldCupMedia) June 23, 2026
২৯ মিনিটে উজ়বেকিস্তানের আজ়িজ় গানিয়েভ বাঁপায়ের দুর্দান্ত শটে গোল করলেও তা ফাউলের জন্য বাতিল হয়। ৩৯ মিনিটে ফের রোনাল্দোর পা থেকে আসে গোল। পর্তুগালের এক কাউন্টার অ্যাটাক থেকে থ্রু বল বাড়ান ব্রুনো ফার্নান্ডেস। বলটা ডি বক্সের ডান দিকে ধরেন রোনাল্দো ও নিখুঁত শটে পোস্টের বাঁদিক থেকে বল জালে জড়িয়ে দেন। এবং এই গোলটা করে তিনি ইউসেবিওকে ছাড়িয়ে FIFA বিশ্বকাপ ইতিহাসে পর্তুগালের হয়ে সবচেয়ে বেশি (১০) গোলের রেকর্ড গড়লেন।
বিস্তারিত আসছে…