মাত্র ১৬ বছরেই শুরু করেন কাজ, MBAও অসম্পূর্ণ! কে এই কুণাল শাহ, যাঁর হাতে উঠল WhatsApp-এর হাল? - 24 Ghanta Bangla News
Home

মাত্র ১৬ বছরেই শুরু করেন কাজ, MBAও অসম্পূর্ণ! কে এই কুণাল শাহ, যাঁর হাতে উঠল WhatsApp-এর হাল?

Spread the love

ভারতের স্টার্টআপ জগতে এমন কিছু নাম আছে, যাদের গল্প শুনলে মনে হয় যেন কোনও সিনেমার চিত্রনাট্য। আর সেই তালিকায় নিঃসন্দেহে অন্যতম কুণাল শাহ। মেটা সম্প্রতি কুণালকে WhatsApp-এর গ্লোবাল সিইও নিযুক্ত করেছেন।

আর তারপর থেকেই আলোচনার কেন্দ্রে রয়েছেন তিনি। তবে এই সাফল্যের পথ মোটেও মসৃণ ছিল না। সম্পূর্ণ করতে পারেননি নিজের MBA-এর পড়াটাও। কাজ করেছেন ডেলিভারি বয়ের। কিন্তু তারপরও এই সাফল্যের চূড়ায় আজ কী করে পৌঁছলেন মুম্বইয়ের ছেলে কুণাল?

এক সময়ে তাঁর পরিবারের আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে কিশোর বয়সেই রোজগারের দায়িত্ব নিতে হয়েছিল কুণালকে। ডেলিভারি বয়, ডেটা এন্ট্রি অপারেটর, মেহেন্দির কোণ বিক্রেতা, সাইবার ক্যাফে পরিচালনা—কী কাজই না করেছেন! জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করেই মাত্র ১৬ বছর বয়সেই তিনি উপার্জন করতে শুরু করেন। আর সেই বয়স থেকেই চোখে স্বপ্ন ছিল বড় উদ্যোক্তা হওয়ার।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *