প্রয়াত পাঁচ দশকের ‘ছাত্রবন্ধু’, চোখের জলে বিদায় লেখক কালীপদ চৌধুরীকে
দিগন্ত মান্না, পাঁশকুড়া
চলে গেলেন বাংলা সাহিত্য ও ব্যাকরণের দিকপাল লেখক কালীপদ চৌধুরী (৯৪)। রবিবার রাতে হাউরে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পাঁচ দশকেরও বেশি সময় ধরে বাণী সংসদের লেখক হিসেবে পরিচিত ছিলেন কালীপদ চৌধুরী। রচনা করেছেন একাধিক গল্প, উপন্যাস। জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে সাধারণের জন্য হাউরে গড়ে তুলেছেন লাইব্রেরি।