Ritabrata on Abhishek: অভিষেককে নতুন নাম দিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় | Opposition Leader Ritabrata Banerjee mocks Abhishek Banerjee as Chartered Abhishek - 24 Ghanta Bangla News
Home

Ritabrata on Abhishek: অভিষেককে নতুন নাম দিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় | Opposition Leader Ritabrata Banerjee mocks Abhishek Banerjee as Chartered Abhishek

Spread the love

অভিষেককে আক্রমণ ঋতব্রতরImage Credit: Tv9 Bangla

কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দল থেকে বহিষ্কার করেছে ‘আসল’ তৃণমূল। আর দল থেকে বহিষ্কার করেই সাংসদকে নতুন নাম দিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। অভিষেকের চাটার্ড বিমানে দিল্লি যাত্রা ঘিরে কয়েকদিন ধরেই বিতর্ক তৈরি হয়েছে। এই নিয়ে আগেও খোঁচা দিয়েছেন ঋতব্রত। এবার সেই বিতর্ককেই ফের উস্কে দিয়ে অভিষেকের নতুন নাম দিলেন আসল তৃণমূলের সাধারণ সম্পাদক। এমনকী, অভিষেককে চিনতেও অস্বীকার করেছেন তিনি।

গতকালই নতুন তৃণমূল কমিটি গঠন করেছেন ঋতব্রতরা। সেই কমিটিতে স্থান পাননি খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ই। তাঁকে সরিয়ে চেয়ারম্যান করা হয়েছে অরূপ রায়কে। এই বিষয়ে সাংবাদিক বৈঠকে ঋতব্রত জানিয়েছেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের স্পেশাল সেশনে যাঁরা উপস্থিত ছিলেন, তাঁরা সর্বসম্মতিতে সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও বহিষ্কার করেছে আসল তৃণমূল। এই বিষয়ে ঋতব্রতকে সাংবাদিক বৈঠকে জিজ্ঞাসা করা হলে তিনি প্রথমে অভিষেককেই চিনতে অস্বীকার করেন। প্রশ্ন তোলেন, ‘কে অভিষেক?’

এরপরই ঋতব্রত বলেন, “অভিষেক কে? যে চোর পিটুনি খায়। তাঁকে নিয়ে সময় ব্যয় করতে নারাজ আমি।” তাঁকে নিয়ে কোনও আলোচনাই হয়নি বলে জানিয়েছেন তিনি। একইসঙ্গে সাংবাদিক বৈঠকের একদম শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘চার্টার্ড অভিষেক’ বলে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা।

দলের খরচে চাটার্ড ফ্লাইটে দিল্লি যান অভিষেক। এমনই অভিযোগ উঠছে। যা নিয়ে জোর বিতর্ক চলছে। এই বিষয়ে আগেও অভিষেককে বিঁধেছিলেন ঋতব্রত। বলেছিলেন, “এটার মধ্যে অবাক হওয়ার কী রয়েছে? উনি তো সাধারণ ফ্লাইটে চড়েন না। আমার তো খেয়াল পড়ছে না, উনি শেষ কবে সাধারণ ফ্লাইটে চড়েছেন। ওনার সঙ্গে চার্টার্ড ফ্লাইটটা সমার্থক। চার্টার্ড ফ্লাইটে দিনে গড়ে দেড় কোটি টাকা লাগে। আজকে গিয়ে কাল যদি ফেরেন, তিন কোটি টাকা খরচ হবে। যদি তিনদিন থাকেন, তবে সাড়ে চার কোটি টাকা। চারদিন থাকলে ৬ কোটি টাকা। এটা দিল্লি যাওয়ার খরচ।”

এমনকী, মমতারন্থী তৃণমূলে থাকা বিধায়ক কুণাল ঘোষও স্পষ্ট করে দিয়েছেন, দলের টাকায় অভিষেক চার্টার্ড ফ্লাইটে গেলে তিনি সমর্থন করেন না। বলেছেন, “যাত্রীবাহী সাধারণ বিমান, চার্টার্ড ফ্লাইট কিংবা বিশেষ বিমানে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি গিয়েছেন কি না আমি বলতে পারব না। এই বিষয়ে কথা বলার কেউ নই। কিন্তু, পার্টির খরচা করে কেউ যদি বিমান ভাড়া করে গিয়ে থাকে, তাহলে আমি সেটা কোনওমতে সমর্থন করছি না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *