একই ম্যাচে পেনাল্টি মিস ও ইতিহাস, হতাশা মুছে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা এখন মেসি
আলজেরিয়ার বিরুদ্ধে করা তিন গোলই তাঁকে ক্লোজ়ের রেকর্ডের সমতায় পৌঁছে দিয়েছিল। আর অস্ট্রিয়ার বিরুদ্ধে প্রথমার্ধে গোল করেই তিনি একাই ইতিহাসের শীর্ষে উঠে গেলেন।
মেসির রেকর্ড ভাঙার দৌড়ে এমবাপে
তবে মেসির এই রেকর্ড ভবিষ্যতে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। কারণ ফ্রান্সের (France) তারকা কিলিয়ান এমবাপে (Kylian Mbappe) দ্রুত তাঁর কাছাকাছি পৌঁছে যাচ্ছেন। সেনেগালের (Senegal) বিরুদ্ধে প্রথম ম্যাচে জোড়া গোল করে এমবাপে বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা ১৪-তে নিয়ে গিয়েছেন। ফলে মেসির থেকে তিনি খুব বেশি পিছিয়ে নেই।
সবচেয়ে বড় বিষয়, এমবাপের বয়স এখন মাত্র ২৭ বছর। তাই ২০৩০ ও ২০৩৪ সালের বিশ্বকাপেও তাঁর খেলার সম্ভাবনা রয়েছে। সেই কারণে অনেকেই মনে করছেন, ভবিষ্যতে মেসির এই রেকর্ড ভাঙার সবচেয়ে বড় দাবিদার ফরাসি তারকাই। তবে এই মুহূর্তে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে বসে আছেন মেসি। তবে সেই রেকর্ড ছুঁয়ে ফেলার লড়াইও যে শুরু হয়ে গিয়েছে, তা বলাই যায়।