CRED থেকে WhatsApp-এর শীর্ষে, মেটার নতুন ভরসা কুনাল
উল্লেখ্য, ২০১৮ সালে CRED প্রতিষ্ঠার পর থেকে এখনও পর্যন্ত এর সদস্যসংখ্যা ১ কোটি ৭০ লক্ষেরও বেশি। কুনালের দায়িত্বেই CRED প্রায় ৩,২০০ কোটি টাকার ব্যবসাও করেছে।
নতুন দায়িত্ব গ্রহণ করে কুনাল বলেন, প্রযুক্তির দিক থেকে এখন WhatsApp অনেকটাই এগিয়েছে। কিন্তু বর্তমান সময়ের কিছু আপডেটের সঙ্গে এখনও অনেকটাই ব্যবধান রয়েছে। সেই ব্যবধান মেটাতেই মেটার সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছেন কুনাল।