West Bengal Budget 2026: ক্রীড়াক্ষেত্রে বিপুল অর্থ বিনিয়োগ রাজ্যের, নতুন কী কী পাচ্ছে বঙ্গবাসী? | Government Jobs for Medal Winners, Sports University and Khelo India: Bengal's Big Sports Push in Budget 2026 - 24 Ghanta Bangla News
Home

West Bengal Budget 2026: ক্রীড়াক্ষেত্রে বিপুল অর্থ বিনিয়োগ রাজ্যের, নতুন কী কী পাচ্ছে বঙ্গবাসী? | Government Jobs for Medal Winners, Sports University and Khelo India: Bengal’s Big Sports Push in Budget 2026

Spread the love

বাজেটে বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী।Image Credit: ESPN Cricinfo, TV9 Bangla

কলকাতা : রাজ্যের পালাবদলের পর প্রথম বাজেট (State Budgte) পেশ হল আজ। প্রায় দেড় ঘন্টা ধরে বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Finance Minister Swapan Dasgupta)। একগাদা বিষয়ে ঘোষণা হয়েছে বাজেটে। কৃষি, শিল্প, কর্মক্ষেত্র, যুব, ছাত্রছাত্রী – সব বিষয়েই উন্নতির ছাপ স্পষ্ট। একই সঙ্গে বদলাতে চলেছে রাজ্যের মানচিত্রও। কারণ, আরও ৫টি জেলা অন্তর্ভুক্ত হচ্ছে রাজ্যে। এর পাশাপাশি খেলাধুলো নিয়েও বড় আপডেট দিলেন অর্থমন্ত্রী।

বাজেটে অর্থমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, আগামী দিন রাজ্যকে দেশের প্রধান স্পোর্টস হাব করাই প্রধান উদ্দেশ্য রাজ্য সরকারের। আর সেই জন্যই একগাদা স্পোর্টস প্রকল্পের ঘোষণা করেছে রাজ্য সরকার। জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে চালু হবে খেলো ইন্ডিয়া (Khelo India)। এই প্রতিযোগিতার উদ্দেশ্য, রাজ্যের বিভিন্ন প্রান্তিক প্রান্ত থেকে প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনা। এই খেলো ইন্ডিয়ার ফলে সব জায়গারই খেলোয়াড়রা নিজেদের প্রমাণের সুযোগ পাবে।

এর পাশাপাশি, রাজ্যে তৈরি হবে অত্যাধুনিক স্পোর্টস ইউনিভার্সিটি, যার ফলে ছাত্রছাত্রীরা পাবেন আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ। এর পাশাপাশি উন্নয়ন করছে রাজ্য সরকার। শোনা গিয়েছে, উত্তরবঙ্গে তৈরী হবে আন্তর্জাতিক মানের ইনডোর স্টেডিয়াম। তৈরি হবে একটি আউটডোর স্টেডিয়াম। এই প্রকল্পে বরাদ্দ করা হয়েছে ২০ কোটি টাকা। এর পাশাপাশি প্রতিটি এলাকায় তৈরি করা হবে একটি মিনি ইনডোর স্টেডিয়াম। এর জন্য খরচ হবে প্রায় ৫ কোটি টাকা। এর ফলে আশা করা হচ্ছে, জেলাস্তর থেকে আরও নতুন নতুন খেলোয়াড় উঠে আসবে।

এর পাশাপাশি খেলোয়াড় বা ক্লাবগুলোর জন্যেও সুখবর দেওয়া হয়েছে এই বাজেটে। শোনা গিয়েছে, জাতীয় স্তরে যেকোনও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক্লাবগুলিকে দেওয়া হবে ১ কোটি টাকা পর্যন্ত আর্থিক সহায়তা। এর পাশাপাশি জাতীয় বা আন্তর্জাতিক স্তরে রাজ্যের নাম উজ্জ্বল করলেও পুরস্কৃত করবে রাজ্য। কেউ জাতীয় বা আন্তর্জাতিক স্তরে ভাল পারফর্ম করলে বা পদক জিতলে তাঁকে দেওয়া হবে সরকারী চাকরি। এর পাশাপাশি পুরস্কারের অর্থও অনেক, প্রায় ৫০ কোটি।

অলিম্পিক, কমনওয়েলথ জাতীয় খেলায় রাজ্যের নাম উজ্জ্বল করাই লক্ষ্য এখন রাজ্য সরকারের। নতুন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ দিন কয়েক আগে জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনাই লক্ষ্য সরকারের। একই সঙ্গে, রাজ্যের ছেলেমেয়েদের উন্নত পরিকাঠামো ও ভাল প্রশিক্ষণ দেওয়াই লক্ষ্য বিজেপি সরকারের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *