সপ্তাহের শুরুতেই বৃদ্ধির পথে সেনসেক্স ও নিফটি৫০
প্রত্যাশা মতোই সোমবার পজ়িটিভ ওপেনিং হলো দেশের শেয়ার বাজারে। বাজার খুলেই সেনসেক্স বেড়েছে ৪০৩ পয়েন্ট বা ০.৫৩ শতাংশ। এই বৃদ্ধির জেরে বম্বে স্টক এক্সচেঞ্জের এই বেঞ্চমার্ক ইনডেক্স পৌঁছেছে ৭৭,২০৬ পয়েন্টে। অন্য দিকে ০.৫৩ শতাংশ বেড়ে নিফটি৫০ পৌঁছে গিয়েছিল ২৪,১৩৮ পয়েন্টে। স্মল ক্যাপ ও মিড ক্যাপ ইনডেক্সগুলিও পজ়িটিভে রয়েছে। পিএসইউ ব্যাঙ্ক বাদে নিফটি-তে সমস্ত সেক্টরাল ইনডেক্সও পজ়িটিভে রয়েছে। অয়েল অ্যান্ড গ্যাস, আইটি, মিডিয়া, ফিনানশিয়াল সার্ভিসেসের মতো সেক্টরাল ইনডেক্সের বৃদ্ধি হয়েছে সবচেয়ে বেশি।