Kolkata Road Name Change | বদলে গেল পার্ক সার্কাসের সুরাওয়ার্দী অ্যাভিনিউয়ের নাম
কলকাতার পার্ক সার্কাস এলাকা থেকে কসাইপাড়া লেন পর্যন্ত সুরাওয়ার্দী অ্যাভিনিউয়ের নাম বদলে রাখা হল গোপাল মুখার্জি রোড। পশ্চিমবঙ্গ দিবসের দিনই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা পুরসভার তরফে। রবিবার আন্তর্জাতিক যোগা দিবসের দিন এই খবর প্রকাশ্যে আসতেই কলকাতা পুরসভাকে ধন্যবাদ জানিয়ে বিশেষ পোস্ট করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পোস্টে শুভেন্দু লিখেছেন,পশ্চিমবঙ্গ দিবসের শুভক্ষণে সোহরাওয়ার্দী এভিনিউ-এর নাম পরিবর্তন করে স্বর্গীয় গোপাল মুখার্জী-এর নামে ‘গোপাল মুখার্জী রোড’ নামকরণ করার জন্যে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের গৃহীত এই ঐতিহাসিক সিদ্ধান্তকে আন্তরিক ভাবে সাধুবাদ জানাই।