শুভেন্দুকে ধন্যবাদ, দলেই ট্রোলড বিধায়ক প্রসূন - 24 Ghanta Bangla News
Home

শুভেন্দুকে ধন্যবাদ, দলেই ট্রোলড বিধায়ক প্রসূন

Spread the love

চাঁচলের তৃণমূল বিধায়ক প্রসূন বন্দ্যোপাধ্যায় লিখেছেন-প্রশাসনিক বৈঠকে চাঁচল এবং গাজোলকে পুরসভা ঘোষণা করায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। ওই পোস্টে পলাশ ঘোষ নামে একজন লিখেছেন, ‘দেখে শিখুন, বিরোধীদের কী ভাবে মর্যদা দিতে হয়? বিরোধীদের অভাব, অভিযোগ কী ভাবে গুরুত্ব সহকারে সমাধান করতে হয়।’ আর একজন পোস্ট করেছেন, ‘এত দিন দিদি কী করেছেন বলুনতো’। দেবদীপ দত্ত লিখেছেন, ‘এতে আপনার কোনও ভূমিকা নেই। আপনি ভোটের আগে যে ব্যক্তির নামে বাজে বাজে কথা বলেছিলেন, থানায় অভিযোগ করেছিলেন, তাঁর অবদানেই চাঁচল ও গাজোল পুরসভা হতে চলেছে।’ পাল্টা প্রসূন বলেছেন, ‘সার্বিক উন্নয়নের ক্ষেত্রে উনি ভালো কাজ করেছেন। তাই সাধুবাদ জানিয়েছি। এখানে কে, কী মন্তব্য করল, তাতে কিছু যায় আসে না।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *