নিজের বাবাও চোর? উদয়নকে কটাক্ষ নিশীথ প্রামাণিকের
এই সময় লাইভ-এ মুখোমুখি ক্রীড়া, যুবকল্যাণ ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক। শুক্রবার একের পর এক তোপ দাগলেন তৃণমূলকে। এ দিন তিনি বলেন, ‘যাঁরা কোনও দিন চানাচুর বানাননি, তাঁদের ব্রিজের টেন্ডার দেওয়া হয়েছিল।’ একই সঙ্গে রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহকেও কটাক্ষ করে দুর্নীতি প্রসঙ্গে একাধিক অভিযোগ তোলেন তিনি। তৃণমূল আমলে যে ভয়ের পরিবেশ তৈরি করে রাখা হয়েছিল, সে বিষয়েও মুখ খোলেন মন্ত্রী। তিনি জানান, ‘সাধারণ মানুষ এখন সাহস করে থানায় গিয়ে অভিযোগ জানাচ্ছেন, যা আগে সম্ভব ছিল না’। ‘সব সামনে আসবে’ বলেও এ দিন তোপ দাগেন রাজ্যের মন্ত্রী। এই সময় লাইভের মুখোমুখি হয়ে এ দিন ঠিক কী কী বললেন নিশীথ প্রামাণিক? দেখুন ভিডিয়োয়।