দিল্লিতে পরিচারিকাকে খুনের ঘটনায় নতুন তথ্য সামনে এল।
১৫ বছর ধরে বাড়িতে পরিচারিকার কাজ করতেন। পরিবারের সঙ্কটের সময়েও পাশে দাঁড়িয়েছেন তিনি। সেই পরিচারিককেই নৃশংস ভাবে হত্যার অভিযোগ গৃহকর্তার বিরুদ্ধে। দক্ষিণ দিল্লির মাউন্ট কৈলাশ এলাকার ঘটনায় তোলপাড়। ইতিমধ্যেই অভিযুক্ত চিকিৎসক মণীশ গুপ্তকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ, পরিচারিকাকে হত্যার পরে তাঁর দেশের পাশেই ঠায় বসেছিলেন মণীশ। জাতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পুলিশকে দেখে মণীশ বলেছিলেন, ‘মুঝে ফাঁসি দে দো।’