পুরুষদের বিশ্বকাপে মহিলা রেফারি, চিনে নিন রেকর্ড গড়া টোরি পেনসোকে
টোরি পেনসোর ঝুলিতে এর আগেই রয়েছে একাধিক ঐতিহাসিক সাফল্য। ২০২৩ সালে স্পেন ও ইংল্যান্ডের মধ্যে ফিফা মহিলা বিশ্বকাপ ফাইনাল পরিচালনা করে প্রথম আমেরিকান রেফারি হিসেবে সেই নজির গড়েন তিনি। এছাড়া ২০২৩ ও ২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপ, ২০২৪ প্যারিস অলিম্পিক, ২০২১ বিশ্বকাপ বাছাইপর্ব এবং ফিফা অনূর্ধ্ব-২০ মহিলা বিশ্বকাপেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ৩৯ বছর বয়সি পেনসো MLS, NWSL এবং USL Championship-এ নিয়মিত ম্যাচ পরিচালনা করেন। আগামী ৮ জুলাই তাঁর ৪০ বছর হবে। ধারাবাহিক পারফরম্যান্স দেখে অনেকেরই ধারণা, ভবিষ্যতে ফিফা তাঁকে আরও গুরুত্বপূর্ণ ম্যাচের দায়িত্ব দিতে পারে।