এমআরপি-র থেকে ১০ টাকা বেশি নিয়ে তিন লাখ জরিমানা!
মঙ্গলবার ক্রেতা আদালতের সভাপতি শুভাশিস ঘোষ, সদস্য বুলবুল ঘোষ সিংহ ও মনোয়ার বেগম এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে স্পষ্ট জানানো হয়েছে, এমআরপি-র চেয়ে দাম বেশি নেওয়ার অপরাধেই শপিং মলকে এই বড় অঙ্কের জরিমানা করা হয়েছে, যা দুই মাসের মধ্যে অভিযোগকারী দেবরাজ বন্দ্যোপাধ্যায়কে মেটাতে হবে। এই রায়ের বিষয়ে বর্ধমানের পার্কাস রোডের ওই শপিং মলের শাখায় যোগাযোগ করা হলে কর্তৃপক্ষের কেউ কোনও মন্তব্য করতে রাজি হননি।