দাহ নিয়ে আপত্তি করেননি মা-বাবা: শ্মশানের ইন-চার্জ
এই সময়, কলকাতা ও পানিহাটি: আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ধর্ষিত ও নিহত তরুণী চিকিৎসক–ছাত্রীর মা–বাবা বরাবরই অভিযোগ করে এসেছেন যে, তাঁদের না–জানিয়ে, তাঁদের আপত্তি সত্ত্বেও এবং তাঁরা দ্বিতীয় বার ময়না–তদন্তের জন্য বললেও তাতে কর্ণপাত না–করে তাঁদের মেয়ের দেহ তড়িঘড়ি দাহ করা হয়েছিল। তবে বুধবার সিবিআই অফিসারদের কাছে পানিহাটি শ্মশানের ইন–চার্জ যা জানিয়েছেন বলে দাবি করেছেন, সেটা অন্য রকম।