খেলতে পারবেন না তারকা ফুটবলার, বিশ্বকাপে নামার আগেই ধাক্কা পর্তুগালের
কেন খেলতে পারবেন না রুবেন দিয়াস?
ম্যানচেস্টার সিটির হয়ে ভালো ছন্দে ছিলেন অভিজ্ঞ ডিফেন্ডার রুবেন দিয়াস। কিন্তু পর্তুগালের অনুশীলনে চোট পেয়েছেন তিনি। সেই চোট সারিয়ে এখনও পুরোপুরি ফিট নন দিয়াস। তাই বিশ্বকাপের প্রথম ম্যাচে কঙ্গোর বিরুদ্ধে খেলতে পারবেন না তিনি। পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেস নিজেই নিশ্চিত করেছেন এই খবর। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘রুবেন দিয়াস এখনও পুরোপুরি ফিট নয়। তাই ওকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছি না।’
সূত্রের খবর, দ্বিতীয় ম্যাচে পর্তুগালের প্রথম একাদশে ফিরতে পারেন তিনি।