Nirmala and swapan dasgupta: দিল্লিতে নির্মলার সঙ্গে বৈঠক অর্থমন্ত্রী স্বপনের, এদিকে শুভেন্দু হিন্ট দিয়ে বললেন, 'থাক এখনই কিছু বলব না', বাজেটে কিছু বড় চমক? | Swapan Dasgupta meeting with Nirmala Sitharaman in delhi - 24 Ghanta Bangla News
Home

Nirmala and swapan dasgupta: দিল্লিতে নির্মলার সঙ্গে বৈঠক অর্থমন্ত্রী স্বপনের, এদিকে শুভেন্দু হিন্ট দিয়ে বললেন, ‘থাক এখনই কিছু বলব না’, বাজেটে কিছু বড় চমক? | Swapan Dasgupta meeting with Nirmala Sitharaman in delhi

Spread the love

নির্মলা সীতারমনের বৈঠকImage Credit: Tv9 Bangla

দীক্ষা ভুঁইয়ার রিপোর্ট

কলকাতা: পালা বদলের পর এই প্রথম রাজ্য বাজেট পেশ করবে বাংলার বিজেপি সরকার। আগামী ১৮ জুন শুরু হবে পশ্চিমবঙ্গের বাজেট অধিবেশন। আর ২২ জুন বিধানসভায় পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta)। সূত্রের খবর, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠক করতে পারেন বলে খবর সূত্রের।

তবে শুধু নির্মলা সীতারমন নন, একই সঙ্গে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অশোক লাহিড়ী সঙ্গেও তাৎপর্যপূর্ণ বৈঠক করেছেন তিনি। একদিকে ক্ষমতায় এসে মাথার উপর আট লক্ষ টাকার ঋণ। অন্যদিকে জনমুখী বাজেট এবং গুরুত্বপূর্ণ কিছু চমক রাখতে চলেছে পারে বিজেপি সরকার। তাই সেই বাজেটের আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং অশোক লাহিড়ীর কাছ থেকে বিশেষ পরামর্শ নিতেই কি দিল্লি যাওয়া রাজ্য অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের? প্রশ্ন উঠছে।

এখানে উল্লেখ্য, বেশ কয়েকদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাধারণ মানুষকে আশ্বস্ত করে বলেছিলেন, এবারের বাজেটে থাকবে নতুন চমক থাকবে।ওয়াকিবহাল মহলের মতে, এ রাজ্যের আর্থিক উন্নতির জন্য় রাজ্যের অর্থমন্ত্রীর এই ঝটিকা সফর নিতান্তই তাৎপর্যপূর্ণ। প্রাথমিক অনুমান, বাজেট পেশের ঠিক আগে কেন্দ্রীয় স্তরের রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে এই বৈঠক রাজ্যের উন্নতিতে সাহায্য করবে বলেই মনে করা হচ্ছে। এ দিকে, বুধবার আবার ফলতার জনকল্যাণ কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রী বলেন, “২২ তারিখ বাজেট আছে। সেখানেও বেকার যুবক যুবতীরদের জন্য নানা কর্মসূচি নেওয়া হবে। আর কিছু কর্মসূচি নেওয়া হবে।” তবে, এখনই কিছু বলবেন না বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *