LIVE PM Narendra Modi in Bengal: শিলিগুড়ির মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী – Bengali News | Prime Minister Narendra Modi Live Updates public meeting in Siliguri Bengal
শিলিগুড়ির সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। Image Credit source: TV9 Bangla
শিলিগুড়ি: লোকসভা ভোটের আগে উত্তরবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার উত্তরবঙ্গে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেন এদিন। শিলিগুড়ি জংশন রাধিকাপুর রেলপথের উদ্বোধনের পাশাপাশি সড়ক মন্ত্রকেরও নয়া প্রকল্পের উদ্বোধন করেন। পাশাপাশি এদিন জনসভাও করেন তিনি। এদিন সভামঞ্চে নরেন্দ্র মোদীর সঙ্গে উপস্থিত আছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।