বাল্যবিবাহ নিয়ে তৃণমূল সরকার কিছুই করেনি, নালিশ কাকলির
এই সময়, নয়াদিল্লি: বাল্যবিবাহের হার বাংলায় সব চেয়ে বেশি, তা সত্ত্বেও রাজ্যের পূর্বতন তৃণমূল সরকার এ ব্যাপারে কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ আনলেন এনসিপিআই–তে যোগ দেওয়া তৃণমূলের বিদ্রোহী সাংসদ কাকলি ঘোষদস্তিদার। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (এনসিআরবি) ২০২৪ সালের পরিসংখ্যান অনুযায়ী, ১৮ বছরের কমবয়সি মেয়েদের বিয়ের হারের নিরিখে দেশের মধ্যে বাংলা শীর্ষে— রাজ্যে বাল্যবিবাহের হার ৬.৩ শতাংশ, যেখানে ২.১ শতাংশ জাতীয় গড়।