Indian Cricket News: শ্রেয়সদের পাশাপাশি তারকাদের ছ্যাঁকা! বোর্ডের বিরাট ঘোষণা - Bengali News | 'Rs 45 lakh per game...': BCCI introduces 'Test Cricket Incentive Scheme' to promote traditional format - 24 Ghanta Bangla News
Home

Indian Cricket News: শ্রেয়সদের পাশাপাশি তারকাদের ছ্যাঁকা! বোর্ডের বিরাট ঘোষণা – Bengali News | ‘Rs 45 lakh per game…’: BCCI introduces ‘Test Cricket Incentive Scheme’ to promote traditional format

টেস্ট খেলে কী হবে? আইপিএলই প্রায়োরিটি! এ বার এমন ভাবার আগে দ্বিধায় পড়বেন যে কোনও ক্রিকেটার। খেলার পাশাপাশি প্রয়োজন আর্থিক নিরাপত্তা। আর বোর্ডের তরফে যদি সেই নিরাপত্তা দেওয়া হয়, তার যোগ্যও করে তুলতে হবে নিজেদের। বোর্ডের নতুন ঘোষণা এ বার যে কোনও তরুণ ক্রিকেটারের কাছে আশার আলো। আর যারা সুযোগ পেয়েও লাল-বলের ক্রিকেটে খেলতে চান না কিংবা ‘ছুটি’ নেন এই ঘোষণা, তাঁদের ‘ছ্যাঁকা’ দিতেই পারে। কী ঘোষণা করল বোর্ড? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে ঈশান কিষাণ ও শ্রেয়স আইয়ারকে। ফিট থাকা সত্ত্বেও তাদের পাওয়া যায়নি। শ্রেয়স তবু চোটের কারণে ছিটকে গিয়েছিলেন। ফিট হয়ে উঠলেও চোটের অজুহাত দিয়ে রঞ্জি ট্রফি কোয়ার্টার ফাইনালে খেলেননি। বোর্ডের বকুনিতে রঞ্জি ফাইনালে খেলেছেন শ্রেয়স। অন্য দিকে, সেই যে দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজের আগে স্কোয়াড থেকে সরিয়ে নিলেন, বারবার বলা সত্ত্বেও ফেরেননি ঈশান কিষাণ। আইপিএলে যদি সুযোগ না হয় পরের মরসুমে? আর্থিক নিরাপত্তা থাকবে তো! বাকিরা অন্তত এই বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারবেন কিছুটা হলেও।

ধরমশালা টেস্টেও জয় ভারতের। আড়াই দিনেই ম্যাচ পকেটে। সিরিজ আগেই নিশ্চিত করেছিল ভারত। লক্ষ্য ছিল ৪-১। সেই লক্ষ্য পূরণ হতেই বোর্ডের ঘোষণা। সচিব জয় শাহ ঘোষণা করেছেন, টেস্ট ক্রিকেট ইনসেনটিভ চালুর কথা। কী থাকছে এতে? ৪৫ লক্ষ টাকার ইনসেনটিভ! আর একটু বিষদে বলা যাক। এই স্কিম যদিও মরসুমে চারটির কম খেলা প্লেয়ারদের জন্য থাকছে না। কেউ যদি মরসুমে ৫-৬টি টেস্ট খেলেন, ম্যাচ ফির পাশাপাশি প্রতি ম্যাচে ৩০ লক্ষ টাকা ইনসেনটিভ দেওয়া হবে। আর যাঁরা স্কোয়াডে থাকলেও একাদশে জায়গা পাননি? তাঁরা পাবেন ১৫ লক্ষ টাকার ইনসেনটিভ।

যাঁরা মরসুমে ৭টির উপর টেস্ট খেলবেন তাঁদের জন্য ম্যাচ প্রতি ৪৫ লক্ষ টাকা ইনসেনটিভ। একাদশে না থাকলে ২২.৫ লক্ষ! ম্যাচের হিসেবটা শতকরাতেও হবে। দল যদি এক মরসুমে চারটি টেস্ট না খেলে! সে কারণেই হিসেবটা এমন রাখা হয়েছে। যতগুলো ম্যাচ খেলবে টিম, তার ৫০ শতাংশর বেশি ম্যাচ খেললেই বিশাল অঙ্কের ইনসেনটিভ থাকবে। এরপরও কি টেস্ট খেলতে অনিহা দেখা যেতে পারে ক্রিকেটারদের?

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *