Underwater Metro: অপেক্ষার অবসান, ঘোষণা হয়ে গেল গঙ্গার নিচে মেট্রো চড়ার দিনক্ষণ – Bengali News | From March 15, common people will be able to ride the Ganga metro from Howrah
কলকাতা: ৬ তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধনের পর থেকেই চলছিল প্রতীক্ষা। গঙ্গার নিচে কবে মেট্রো সফর করতে পারবেন আম-আদমি, সেই প্রশ্ন ঘোরাফেরা করছিল সকলের মনেই। অধীর আগ্রহে চলছিল অপেক্ষা। শোনা যাচ্ছিল এই মাস থেকেই শুরু হতে পারে পরিষেবা। তবে দিনক্ষণ জানানো হয়নি। অবশেষে জানা গেল ১৫ মার্চ থেকে সাধারণ মানুষের জন্য খুলে যাচ্ছে গঙ্গার নিচের মেট্রোর দরজা।
কলকাতা মেট্রো সূত্রে খবর, ব্যস্ত সময়ে মেট্রো চলবে ১২ মিনিট অন্তর। ব্যস্ত সময় ছাড়া চলবে ১৫ মিনিট অন্তর। সকাল ৭ টায় প্রথম মেট্রো ছাড়বে এসপ্ল্যানেড এবং হাওড়া ময়দান থেকে। শেষ মেট্রো ছাড়বে দু ‘ দিক থেকেই রাত ৯:৪৫ মিনিটে। রবিবার চলবে না। সপ্তাহের বাকি দিন চলবে। সূত্রের খবর, অক্টোবরে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড জুড়ে দেওয়া হবে। অক্টোবরের শেষে সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান মেট্রো পরিষেবা শুরু হয়ে যাবে।
এই খবরটিও পড়ুন
(বিস্তারিত আসছে)