Abhishek Banerjee Aide: PA-এর খোঁজে হন্যে পুলিশ, গ্রেফতার অভিষেকের আরও এক ঘনিষ্ঠ, সংকীর্ণ হচ্ছে পরিসর | Abhishek Banerjee Aide Maidul Islam Arrested in 2022 Abetment to Suicide Case
মইদুল ইসলাম, ডায়মন্ড হারবারের শিক্ষক নেতাImage Credit: TV9 Bangla
ডায়মন্ড হারবার: অবশেষে অভিষেক-ঘনিষ্ঠ মইদুল ইসলামকে গ্রেফতার করল পুলিশ। ডায়মন্ড হারবারের নেতড়া বাজার থেকে তৃণমূলের শিক্ষক নেতা মইদুল ইসলামকে প্রথমে আটক করে পুলিশ। মইদুলকে পুলিশ ডায়মন্ড হারবার থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। এরপর তাঁকে গ্রেফতার করা হয়। ২০২২ সালের পুরনো একটি মামলা, আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে তাঁকে গ্রেফতার করে পুলিশ। তিনি তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি ছিলেন।
উল্লেখ্য, সোমবার রাতেই মইদুল ইসলাম নিজের সামাজিক মাধ্যমে লাইভ করতে থাকেন। তিনি লাইভে এসে বলতে থাকেন, তাঁর গাড়ি পুলিশ আটকাচ্ছে। সে সময়েই তিনি গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করেছিলেন। রাতেই তাঁকে আটক করে পুলিশ।
পুলিশ সূত্রের খবর, ২০২২ সালের সেপ্টেম্বর মাসে ডায়মন্ড হারবারের বোলসিদ্ধি কালীনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নিমাই ওরফে দেবব্রত ভট্টাচার্যের অস্বাভাবিক মৃত্যু হয়। যে সুইসাইড নোট উদ্ধার হয়, তাতে নাম লেখা ছিল মইদুলের। কিন্তু সে সময়ে অভিষেক ঘনিষ্ঠ হওয়ায় সুবাদে পুলিশি তদন্তে পার পেয়ে যান তিনি, তেমনই দাবি মৃতের পরিবারের। নতুন করে এই মামলায় খাতা খুলেছে। তৃণমূল জমানায় এসআইআর আন্দোলনের সময়েই এই মইদুলকে অত্যন্ত সক্রিয় থাকতে দেখা গিয়েছে। নির্বাচন কমিশনের অফিসের সামনে বসে বিক্ষোভ দেখিয়েছিলেন তিনি। CEO দফতরে ঘেরাও অবস্থানেও সামিল ছিলেন তিনি।