Elon Musk Net Worth: সম্পদের নিরিখে টেসলা কর্তা মাস্ক-কেও ছাপিয়ে আকবর-চেঙ্গিস | Akbar and genghis surpass even tesla boss elon musk in terms of wealth - 24 Ghanta Bangla News
Home

Elon Musk Net Worth: সম্পদের নিরিখে টেসলা কর্তা মাস্ক-কেও ছাপিয়ে আকবর-চেঙ্গিস | Akbar and genghis surpass even tesla boss elon musk in terms of wealth

Spread the love

বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়র হয়েছে টেসলা, স্পেস এক্স কর্তা ইলন মাস্ক। তাঁকে নিয়ে এখন হইচই সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে। কিন্তু জানেন কি, ইলন মাস্ক আধুনা বিশ্বে ডলারের নিরিখে প্রথম ট্রিলিয়নেয়র মাস্ক হলেও ইতিহাসে তিনিই একমাত্র ও প্রথম ধনকুবের নন। ইতিহাসে ফিরে তাকালে আরও বেশ কয়েকজন ট্রিলিয়নেয়রের খোঁজ মিলবে। তাঁরা কারা? দেখুন।

  • অগাস্টাস সিজার (খ্রিস্ট পূর্বাব্দ ৬৩- ১৪ খ্রিস্টাব্দ) 

Ceaser

বিশ্বের ইতিহাসে রোম সাম্রাজ্যকে যিনি উন্নতির শিখরে নিয়ে গেছিলেন তিনি হলেন শাসক অগাস্টাস সিজার। খ্রিস্ট পূর্বাব্দ ৬৩ থেকে ১৪ খ্রিস্টাব্দ পর্যন্ত তাঁর শাসনকালে বিশ্বের মোট অর্থনীতির প্রায় ৩০% রোমান সাম্রাজ্য একা দখলে রেখেছিল। তার মধ্যে আবার পাঁচ ভাগের এক ভাগ খোদ সিজার নিজের কাছে রেখেছিলেন। তাঁর তৎকালীন জমি, গহনা সহ ধনসম্পদের মূল্য ২০২২ সালের নিরিখে প্রায় ৫ ট্রিলিয়ন। তাঁকে ইতিহাসের অন্যতম প্রতিভাবান, বুদ্ধিদীপ্ত শাসক হিসাবে গ্রাহ্য করা হয়। গৃহযুদ্ধে জর্জরিত রোমান সাম্রাজ্যকে শাসনকালে সুপার-পাওয়ারে পরিণত করেছিলেন সিজার।

  • জোসেফ স্ট্যালিন (১৮৭৮-১৯৫৩)

Stalin

১৯২৪ থেকে আমৃত্যু সোভিয়েত ইউনিয়নের ডিক্টেটর জোসেফ স্ট্যালিনের জন্ম জর্জিয়াতে। স্ট্যালিনের ধনসম্পদের পরিমাণ শুনলেও আঁতকে উঠবেন। তাঁর ব্যক্তিগত সম্পত্তি না হলেও তাঁর আমলেই USSR বিশ্বের মোট অর্থনীতির প্রায় ৯.৫ % নিজের দখলে রেখেছিল। আজকের দিনে যার হিসাব করলে দাঁড়াবে ৭.৫ ট্রিলিয়ন ডলার। কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি স্ট্যালিন নিজের বিশ্বস্তদের ঘনিষ্ঠ পদে নিয়োগ করে সোভিয়েত ইউনিয়নে স্টিল ফ্যাকট্রি, কারখানা ও এনার্জি গ্রিড তৈরি করে আর্থিক উন্নয়নের জোয়ার এনেছিলেন।

  • দ্য গ্রেট আকবর (১৫৪২-১৬০৫) 

Akbar

মোঘল সাম্রাজ্যের তৃতীয় সম্রাট আকবর ১৫৫৬ থেকে ১৬০৫ পর্যন্ত শাসন করেছিলেন। মাত্র ১৩ বছরে অভিষেক হওয়া আকবর মোঘল সাম্রাজ্যকে প্রায় তিনগুণ বড় করে তোলেন। বারুদ ব্যবহার করে গুজরাট, বাংলা, কাবুল, কাশ্মীর বিজয় করেন। আকবর সে সময়ের অন্যতম ধনী ও সু-শাসক ছিলেন বলে ইতিহাসে উল্লেখ। তৎকালীন গ্লোবাল জিডিপির-র ২৫% -ই তৃতীয় মোঘল সম্রাটের দখলে ছিল। আকবর দেশের কর ব্যবস্থায় বিপ্লব এনেছিলেন, ব্যবসায় গতি এসেছিল তাঁর জমানায়। আকবরের তৎকালীন সম্পদের পরিমাণ আজকের দিনে প্রায় ২১ ট্রিলিয়ন ডলার। মনসবদার পদের সূচনা করে, তোদার-মল-কে অর্থমন্ত্রী করে আকবর ১৫টি সুবাহ বা প্রদেশকে এক ছাতার নিচে আনতে পেরেছিলেন।

  • চেঙ্গিস খান (১১৬২-১২২৭) 

Gengis Khan

মঙ্গোলিয়া সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। এশিয়া ও ইউরোপে ইতিহাসের সবচেয়ে বড় সাম্রাজ্য গড়ে তোলা চেঙ্গিস খানের ছোটবেলা কেটেছে প্রবল প্রতিকূলতার মধ্যে। তাঁর হাতে এক সুগঠিত সেনা বাহিনী গড়ে ওঠে। যাদের নিয়ে হিংস্রভাবে একের পর এক রাজ্য দখল করেন চেঙ্গিস। মধ্য এশিয়া থেকে তৎকালীন সবচেয়ে ধনী খোয়ারাজমিয়া বংশকে নিশ্চিহ্ন করে দেন। হারিয়ে দেন শক্তিশালী চিনের জিন রাজাদেরও। তাঁর আমলে তৈরি সিল্ক রুটে এশিয়া ও ইউরোপের মধ্যে বাণিজ্যের সবচেয়ে বেশি প্রসার ঘটে। চেঙ্গিস খানের সম্পত্তির পরিমাণ আজকের নিরিখে প্রায় ১২০ ট্রিলিয়ন ডলার। ইলন মাস্কের চেয়ে প্রায় ৬০ গুণ।

এছাড়াও ১২৮০ সালের মালি সাম্রাজ্যের স্বর্ণ ব্যবসায়ী মুসা, ১০৬৭ ক্রিস্টাব্দের চিনের সং রাজাদের শেন জং-এর তৎকালীন সম্পত্তিও মাস্কের চেয়ে বহুগুণে বেশি ছিল। তবে মাস্ক তাঁর সমসাময়িক ওয়ারেন বাফে বা স্যাম ওয়ালটনকে ছাপিয়ে বহু উপরে উঠে গেছেন। ফোর্বস ও ব্লুমবার্গের ধনকুবেরের তালিকায় গুগলের ল্যারি পেজ বা সার্গেই ব্রিনকে টপকে মাস্ক এখন বিশ্বের একমাত্র ট্রিলিয়নেয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *