গোয়া-কেরালাকে দেবে টেক্কা! চেনেন কি কর্নাটকের এই মায়াবী শহরকে?
আনন্দ মাহিন্দ্রার পোষ্ট এবং নতুন আবিষ্কার
আনন্দ মাহিন্দ্রা প্রায়ই সোশ্যাল মিডিয়ায় এমন কিছু জায়গার সন্ধান দেন, যা সাধারণ মানুষের নজর এড়িয়ে যায়। এ বারও তার ব্যতিক্রম হয়নি। এক্স হ্যান্ডলে হোন্নাভারের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, তিনি এমন সব সুন্দর জায়গার খোঁজ করতে ভালোবাসেন যেখানে পর্যটকদের উপচে পড়া ভিড় নেই। তাঁর মতে, হোন্নাভার হলো ঠিক তেমনই এক ‘লুকনো রত্ন’। আমরা সবসময় কেরলের ব্যাকওয়াটার্স নিয়ে মেতে থাকি, কিন্তু কর্নাটকের এই উপকূল যে তার চেয়ে কোনও অংশে কম নয়, সেটাই তিনি মনে করিয়ে দিয়েছেন।