Suvendu Adhikari on KMC Election: কলকাতায় ‘ডিলিমিটেশন’ করে ৬ মাসের মধ্যে ভোট হবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর | Suvendu Adhikari announced Delimitation in Kolkata before municipality election within 6 months
কলকাতা: ইস্তফা দিয়েছেন মেয়র। বর্তমানে প্রশাসক হিসেবে কলকাতা পুরনিগমের দায়িত্বে রয়েছেন স্মিতা পাণ্ডে। এবার পুরভোটের অপেক্ষা। আগামী ৬ মাসের মধ্যেই সেই ভোট হবে বলে ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুধু তাই নয়, ভোটের আগে কলকাতায় ডিলিমিটেশন (Delimitation in Kolkata) বা আসন পুনর্বিন্যাস হবে বলেও ঘোষণা করেছেন তিনি।
এদিন শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ফিরহাদ হাকিম মেয়র পদে ইস্তফা দেওয়ার পর নতুন মেয়র নিযুক্ত করতে সংখ্যাগরিষ্ঠ দল অর্থাৎ তৃণমূলকে তিন দিন সময় দেওয়া হয়েছিল। মেয়র পদে তৃণমূল কাউকে নিযুক্ত করতে না পারায় প্রশাসক নিয়োগ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এবার ভোট হলে নির্বাচিত হবেন মেয়র।
সবিস্তারে আসছে…