‘কোনও মশলা পাওয়া যাবে না’, প্রেম জীবন নিয়ে প্রশ্ন উঠতেই চাঁচাছোলা সৌমিতৃষা – Bengali News | What did actress soumitrisha kundu say about her love life
তিনি ছোট পর্দায় পরিচিত ‘মিঠাই’ নামে। ‘মিঠাই’ ধারাবাহিকের মুখ্যচরিত্রে অভিনয় করেছিলেন তিনি। অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। মিষ্টিমুখের এই মেয়ে লোকনাথ বাবার ভক্ত। দেবদ্বিজে খুবই ভক্তি তাঁর। সম্প্রতি ‘প্রধান’ নামক এক বাংলা ছবিতে অভিনয় করেছেন। একটি ফটোশুটে পায়ের নখ উপরে গিয়েছিল বলে দিন দশেক বিশ্রামে ছিলেন অভিনেত্রী। তাঁর প্রেমজীবন নিয়ে নানা প্রশ্ন করা হয়। সৌমিতৃষার জীবনে প্রেম কী আছে?
এ বিষয়ে এক সাক্ষাৎকারে সৌমিতৃষা বলেছেন, “এ ধরনের প্রশ্ন করলে কোনও মশলা পাওয়া যাবে না”। প্রেম নিয়ে কোনও আগ্রহই নেই তাঁর। সম্প্রতি শেষ হল প্রেমের মাস ফেব্রুয়ারি। ভ্যালেন্টাইন্স ডে নিয়ে প্রশ্ন করায় প্রথমে প্রশ্নটাকে এগিয়ে যান সৌমিতৃষা। তারপর সরাসরি বলেন, এই বিষয় প্রশ্ন করলে আমার থেকে কোনও মশলা পাওয়া যাবে না। সে কথা আমি বলে দিতে পারি।”
আর বিয়ে? এটাও খোলসা করে বলে দিয়েছেন, এই মুহূর্তে তিনি বিয়ের কথা ভাবছেনই না। বলেছেন, “আমার জন্য সম্বন্ধ এসেছিল। কিন্তু আমি সবই না করে দিয়েছি। এখন আমার যাবতীয় ফোকাস সবই কাজে। মন দিয়ে কাজ করে নিজের একটা জায়গা তৈরি করতে চাইছি। ফলে বিয়ে নিয়ে ভাবছিই না।”