বিশ্বকাপে আজ অঘটন ঘটানোর স্বপ্ন ক্ষুদ্রতম দেশের
এ বার তারা নিজেদের দেশের হয়ে সমর্থন জানানোর জন্য তৈরি।কুরাসাওয়ের ২৯ বছরের ফরোয়ার্ড জেরভানে কাস্তানির, যিনি নিজেও ডাচ বংশোদ্ভূত, নেদারল্যান্ডসের অনূর্ধ্ব ২১ টিমে খেলেছেন, তিনি বলেছেন, ‘বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে যখন আমাদের জাতীয় সঙ্গীত বাজবে, তখন বোধহয় আমাদের দেশের সব মানুষের চোখেই থাকবে জল। আনন্দাশ্রু।’ জেরভানে খেলেন মালয়েশিয়ান সুপার লিগের তেরেনগানু ক্লাবে। টিমের আরও পাঁচ জন প্লেয়ার আছেন, যাঁরা সাউথ–ইস্ট এশিয়ার ক্লাবে খেলেন।