ফ্রান্সে মোদী
ফ্রান্সে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ (ভারতীয় সময়) নিস শহরে অবতরণ করে তাঁর বিমান। প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ফ্রান্স সরকারের শীর্ষ কর্তারা। রবিবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে তাঁর। প্রযুক্তি ও বাণিজ্য ক্ষেত্রে বড় চুক্তি হতে পারে বলে অনুমান করা হচ্ছে। বিমানবন্দরে হাজির হয়েছিলেন প্রবাসী ভারতীয়রাও। প্রধানমন্ত্রীকে দেখা মাত্র ‘মোদী, মোদী’ স্লোগান দিতে শুরু করেন তাঁরা। ফ্রান্স সফরে তিনি ‘ভারত ইনোভেটস’ অনুষ্ঠানের উদ্বোধন করবেন। যোগ দেবেন জি৭ সম্মেলনেও। সেখানে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠক হতে পারে বলে জানা গিয়েছে।