বড়বাজারে দখল উচ্ছেদের নির্দেশ, পার্সি ফায়ার টেম্পল সংস্কারের উদ্যোগও - 24 Ghanta Bangla News
Home

বড়বাজারে দখল উচ্ছেদের নির্দেশ, পার্সি ফায়ার টেম্পল সংস্কারের উদ্যোগও

Spread the love

এই সময়: পার্সিদের পূর্ব ভারতের একমাত্র উপাসনাস্থল, এ–ওয়ান হেরিটেজ তকমা পাওয়া কলকাতার ফায়ার টেম্পলের হাল ফেরাতে এ বার তার চার পাশ থেকে দখলদার উচ্ছেদের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আগামী এক মাসের মধ্যে কলকাতা পুরসভা, কলকাতা পুলিশ এবং হেরিটেজ কমিটিকে যাবতীয় দিক খতিয়ে দেখে গত বছর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বড়বাজারের ওই মন্দিরের চত্বর থেকে হকার উচ্ছেদের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় এই নির্দেশ দিতে গিয়ে জানিয়েছেন, সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে ওই মন্দিরের সীমানা চিহ্নিত করে ২৬ এজরা স্ট্রিটের বাইরের এলাকায় থাকা যাবতীয় দখল উচ্ছেদ করতে হবে। শুধু ওই মন্দির নয়, আশপাশের রাস্তা বা ফুটপাথ থেকেও দখলদার উচ্ছেদ করতে হবে বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালতের বক্তব্য, প্রশাসনকে নিশ্চিত করতে হবে, ভবিষ্যতে ওই এলাকা যেন ফের দখল না হয়ে যায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *