বিদায় জানিয়েছে মোহনবাগান, নেট মাধ্যমে বিশেষ পোস্ট টমের - 24 Ghanta Bangla News
Home

বিদায় জানিয়েছে মোহনবাগান, নেট মাধ্যমে বিশেষ পোস্ট টমের

Spread the love

সবুজ-মেরুন অধ্যায় শেষ করে সোশ্যাল মিডিয়ায় আবেগ উজাড় টম অলড্রেডের। সমর্থকদের ধন্যবাদ জানিয়ে স্মরণ করলেন ট্রফি জয়ের মুহূর্ত।

সায়ন সেমগুপ্ত, কলকাতা: গত ২০২৪-২০২৫ সিজনে ব্রিসবেন রোয়ার থেকে টম অলড্রেডকে (Tom Aldred) দলে টেনেছিল মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট।তারপর থেকেই যথেষ্ট দাপটের সঙ্গে মোহনবাগান জার্সিতে নিজের দায়িত্ব পালন করে আসছিলেন এই তারকা ফুটবলার। ময়দানের এই প্রধানের জার্সিতে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএল জয় করার পাশাপাশি লিগ শিল্ড ও চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। এমনকি গত সিজনে দলের ঐতিহাসিক আইএফএ শিল্ড জয়ের ক্ষেত্রে ও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই বিদেশি ডিফেন্ডারের।

Read More: প্রভসুখান সিং গিলের সঙ্গে চুক্তি বাড়াচ্ছে লাল-হলুদ

তবে নতুন মরসুমে তিনি যে দলে থাকবেন না সেই ইঙ্গিত মিলতে শুরু করেছিল আগে থেকেই। অবশেষে গত কয়েকদিন আগেই নিজেদের সোশ্যাল সাইট থেকে সেই কথা স্পষ্ট করে দিয়েছিল সবুজ-মেরুন। এবার নিজের সোশ্যাল সাইটে প্রাক্তন দল প্রসঙ্গে বিশেষ পোস্ট করেন এই ফুটবলার। যেখানে বিভিন্ন মুহুর্তের ছবি ও শর্টস তুলে ধরে তিনি লেখেন, ‘একটি অসাধারণ অধ্যায়ের পর মোহনবাগানকে বিদায় জানানোর সময় এসে গেছে।

এই ক্লাবের প্রতিনিধিত্ব করা আমার জন্য এক পরম সম্মানের বিষয়। আমরা একসাথে অবিস্মরণীয় মুহূর্ত ভাগ করে নিয়েছি, ট্রফি জয় উদযাপন করেছি, প্রতিকূলতা জয় করেছি এবং এমন সব স্মৃতি তৈরি করেছি যা আমার সাথে চিরকাল থাকবে।’

Read More: বাংলার জার্সিই সবচেয়ে বড় স্বপ্ন, আবেগঘন বার্তা ফুটবলার মিঠুন করের

আরও লেখেন, ‘ আমার সতীর্থ, কোচ, স্টাফ এবং ক্লাবে থাকাকালীন যাদের সাথে আমি কাজ করেছি, তাদের সবাইকে ধন্যবাদ। সমর্থকদের ধন্যবাদ, প্রথম দিন থেকে আপনারা যেভাবে আমাকে ও আমার পরিবারকে সাদরে গ্রহণ করেছেন, তার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব।আমরা একসাথে যা অর্জন করেছি, তা নিয়ে আমি অপরিসীম গর্ব এবং এই মহান ক্লাবটির প্রতি কেবল শ্রদ্ধা ও প্রশংসা নিয়েই বিদায় নিচ্ছি। সবকিছুর জন্য আপনাকে ধন্যবাদ।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *