অশোকনগরের পুর প্রধান গ্রেপ্তার
শুক্রবার অশোকনগর কল্যাণগড় পুরসভার পুরপ্রধান প্রবোধ সরকারের পুরপ্রধানের বাড়ির বাগানে আগুন জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। খবর পেয়ে বিজেপি-র স্থানীয় নেতারা ঘটনাস্থলে পৌঁছন। খবর দেওয়া হয় অশোকনগর থানার পুলিশকে। শুক্রবার গভীর রাতে তাঁকে গ্রেপ্তার করেছে অশোকনগর থানার পুলিশ। বিজেপি-র নেতাদের অভিযোগ, পুরসভার ও বিভিন্ন সরকারি নথি-সহ পরিচয় পত্র পুড়িয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করা হচ্ছিল।