FIFA World Cup 2026 Live Streaming: ৭৯৯ টাকায় বিশ্বকাপ! Zee5-এর বিরুদ্ধে ক্ষোভ উঠতেই বড় খবর! | Watch FIFA World Cup 2026 for FREE with This Trick As Jio Saves the Day! - 24 Ghanta Bangla News
Home

FIFA World Cup 2026 Live Streaming: ৭৯৯ টাকায় বিশ্বকাপ! Zee5-এর বিরুদ্ধে ক্ষোভ উঠতেই বড় খবর! | Watch FIFA World Cup 2026 for FREE with This Trick As Jio Saves the Day!

Spread the love

নির্বিঘ্নে দেখা যাবে বিশ্বকাপ?Image Credit: Getty Images

কলকাতা : শুরু হয়ে গিয়েছে বিশ্বকাপ। অনেক ঝুটঝামেলার পর অবশেষে বিশ্বকাপ সম্প্রচার করার দায়িত্ব পেয়েছে ভারত। ইতিমধ্যেই হয়ে গিয়েছে ৪টি ম্যাচ। তবে বিশ্বকাপের অফিশিয়াল সম্প্রচারকারী সংস্থা  ZEE5 এর সম্প্রচার নিয়ে ক্ষুব্ধ ভারতীয় সমর্থকরা। অনেকে ঠিকমতো খেলা দেখতে পাচ্ছেন না বলে ক্ষোভ উগরে দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে। সেই কারণেই এবার বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বড় খবর শোনাল জিও।

অসুবিধে শুরু হয় প্রথম ম্যাচের দিন। মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ম্যাচ সম্প্রচারকারী সংস্থার অ্যাপে ঠিকমতো দেখতে পাননি অনেক সমর্থক। বারবার সম্প্রচারে বিঘ্ন ঘটেছে। এমনকি বেশ কয়েক বার ম্যাচ চলাকালীন আটকে গিয়েছে বলে অভিযোগ করেছেন নেটিজেনরা। এরই মধ্যে দেখা গিয়েছে, প্রথমে ৭৯৯ টাকার রিচার্জে মোট ৩টি ডিভাইসে ম্যাচ দেখা যাওয়ার কথা বললেও পরে দেখা যায় একটি ডিভাইস দিয়েই লগ ইন করা যাবে। এরপরেই ক্ষিপ্ত হয়ে ওঠেন ইউজাররা। তাঁদের প্রবল আক্রোশের পর আবার তিনটি ডিভাইসে খেলা দেখানোর সুযোগ করে দেয় সংস্থা। সোশ্যাল মিডিয়াতে কটাক্ষ করেছেন সাধারণ মানুষ। তাঁদের প্রধান বক্তব্য, যদি ৮০০ টাকা অতিরিক্ত দিয়েও ম্যাচ শুষ্ঠুভাবে দেখা না যায়, তাহলে ৮০০ টাকা নেওয়ার কারণ কী?

২০২৬ বিশ্বকাপ দেখানোর জন্য মোট চারটি চ্যানেল খোলা হয়েছে জি-এর তরফে। সেগুলি হল ইউনাইট৮ স্পোর্টস১, ইউনাইট৮ স্পোর্টস১ এইচডি, ইউনাইট৮ স্পোর্টস ২, ইউনাইট৮ স্পোর্টস২ এইচডি। এছাড়াও ম্যাচ দেখা যাবে জি সিনেমা ও জি বাংলা সোনার চ্যানেলে। যাঁদের জিও ফাইবার বা জিও এয়ার ফাইবার রয়েছে, তাঁরা নিজেদের ওয়াইফাই প্যাকের সঙ্গেই অনেক ওটিটি প্ল্যাটফর্ম বিনামূল্যে পান। তবে বিশ্বকাপের সম্প্রচারকারী সংস্থার নিজস্ব ওটিটি চ্যানেল জিও ইউজারদের জন্য ফ্রি থাকলেও সেখানে বিশ্বকাপ দেখা যাচ্ছে না। তার জন্যও তাঁকে ৭৯৯ টাকা দিয়ে বিশ্বকাপের প্ল্যান নিতেই হবে। তবে এর মধ্যেই খুশির খবর শুনিয়েছে জিও।

যাঁদের জিও ফাইবার বা এয়ার ফাইবারের সঙ্গে জিওর সেট টপ বক্স আছে, একমাত্র তাঁরাই হোম পেজ থেকে ‘জিও টিভি+’ প্ল্যাটফর্মের মাধ্যমে ইউনাইট৮ স্পোর্টস দেখতে পারবেন কোনও অতিরিক্ত খরচ ছাড়াই। শুধু সেট টপ বক্স থেকে নিজের নম্বর দিয়ে লগ ইন করলেই এই সুবিধে পাওয়া যাবে। এর মাধ্যমে একদিকে যেমন বিনামূল্যে বিশ্বকাপের আনন্দ পাবেন দর্শকরা, তেমনই পকেট থেকে কোনও অতিরিক্ত টাকাও দিতে হবে না তাঁদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *