বাড়ির বাগানে সরকারি নথি পোড়ানোর অভিযোগ! গভীর রাতে গ্রেফতার অশোকনগরের পুরপ্রধান - 24 Ghanta Bangla News
Home

বাড়ির বাগানে সরকারি নথি পোড়ানোর অভিযোগ! গভীর রাতে গ্রেফতার অশোকনগরের পুরপ্রধান

Spread the love

Ashoknagar Municipality Chairman Arrested

অশোকনগর: বাড়ির বাগানে আগুন লাগিয়ে পুরসভার গুরুত্বপূর্ণ নথি পুড়িয়ে প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ। আর এই অভিযোগের ভিত্তিতেই শুক্রবার গভীর রাতে নাটকীয়ভাবে গ্রেফতার হলেন অশোকনগর-কল্যাণগড় পুরসভার পুরপ্রধান প্রবোধ সরকার। ঘটনাকে কেন্দ্র করে চরম শোরগোল ছড়িয়েছে স্থানীয় রাজনৈতিক মহলে। (Ashoknagar Municipality Chairman Arrested)

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে আচমকাই পুরপ্রধানের বাড়ির বাগানে দাউদাউ করে আগুন জ্বলতে দেখেন প্রতিবেশীরা। সন্দেহ হওয়ায় খবর পৌঁছয় স্থানীয় বিজেপি নেতাদের কাছে। তাঁরা দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুরপ্রধানকে দীর্ঘক্ষণ ডাকাডাকি করেন। কিন্তু তিনি প্রথমে ঘর থেকে বের হতে চাননি। এরপরই খবর দেওয়া হয় অশোকনগর থানায়।

পাঁচিল টপকে ঢোকে পুলিশ

পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থলে পৌঁছয় অশোকনগর থানার পুলিশ। ডাকাডাকিতে সাড়া না মেলায় বাধ্য হয়ে পাঁচিল টপকে বাড়ির ভেতরে প্রবেশ করেন পুলিশ আধিকারিকরা। পরে পুরপ্রধান প্রবোধ সরকার বাইরে বেরিয়ে এসে দাবি করেন, তিনি বাগানে কেবল শুকনো পাতা পোড়াচ্ছিলেন।

বিজেপির অভিযোগ ও গ্রেফতারি

তবে পুরপ্রধানের এই দাবি মানতে নারাজ স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাঁদের বিস্ফোরক অভিযোগ, শুকনো পাতা পোড়ানোর নাম করে আসলে পুরসভার একাধিক গুরুত্বপূর্ণ সরকারি নথি এবং পরিচয়পত্র পুড়িয়ে ফেলছিলেন তিনি। বিজেপির দাবি, অশোকনগর-কল্যাণগড় পুরসভায় আবাস যোজনায় বাড়ি তৈরি-সহ একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে চেয়ারম্যানের বিরুদ্ধে। সেই দুর্নীতির সমস্ত প্রমাণ লোপাট করতেই রাতের অন্ধকারে এই ছক কষা হয়েছিল।

এই ঘটনার পর রাতেই পুরপ্রধানকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *