কাঁচরাপাড়ার স্কুলে টাকা উদ্ধারে ধৃত ২
এ দিন রাতেই তদন্তের স্বার্থে ধৃত দু’জনকে ওই স্কুলে নিয়ে যায় পুলিশ। কোথায় টাকা রাখা হয়েছিল, কী ভাবে রাখা হয়েছিল তার পুনর্নির্মাণ করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা জিজ্ঞাসাবাদের সময় জানিয়েছেন, ওই স্কুলের পরিচালন সমিতির সভাপতি তথা কাঁচরাপাড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান কমল অধিকারী প্রায় দেড় কোটি টাকা নিয়েছিলেন স্কুল ভবনের ছাদ তৈরির জন্য। কিন্তু সেই টাকা তিনি ফেরত দেয়নি বলে জানিয়েছেন ধৃতরা।