খালি হবে ফুটপাত, শুভেন্দুর ঘোষণার পরে আশায় নিউ মার্কেটের স্থায়ী দোকানদাররা - 24 Ghanta Bangla News
Home

খালি হবে ফুটপাত, শুভেন্দুর ঘোষণার পরে আশায় নিউ মার্কেটের স্থায়ী দোকানদাররা

Spread the love

এই সময়: ফুটপাথে মানুষের হাঁটার অধিকার আছে। তাই ফুটপাথ ফেরাতে তিনি অঙ্গীকারবদ্ধ। শুক্রবার নিউ টাউনে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে নরেন্দ্র মোদী সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা সাফ জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সতর্কবার্তা, ‘হকাররা নিজে থেকেই সরে যান। পরে তাঁদের জন্য জায়গার ব্যবস্থা করা হবে। নিউ মার্কেট, খিদিরপুরে হকাররা যা করছেন, তা দিনের পর দিন চলতে পারে না।’ নিউ মার্কেটের স্থায়ী দোকানদারদের দীর্ঘ দিনের অভিযোগ, তাঁদের ব্যবসার ক্ষতি হচ্ছে হকারদের জন্য। এর নিরসন চেয়ে তাঁরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের দ্বারস্থ হয়েছেন একাধিক বার। তবে সমস্যা মেটেনি। শুক্রবার মুখ্যমন্ত্রী নিউ মার্কেটের প্রসঙ্গ তুলে হকারদের যে সতর্কবার্তা দিয়েছেন, তাতে ওই এলাকার স্থায়ী দোকানদাররা তাঁদের দীর্ঘ দিনের সমস্যা সমাধানের বিষয়ে আশাবাদী।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *